ভারতীয় ক্রিকেট দলের আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই সফরে দলটি বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়াবে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট।
ভারতীয় ক্রিকেট দলটি কলকাতা থেকে ঢাকায় পৌঁছাবে। দুপুর আড়াইটায় মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করবে বিরাট কোহলির দল।
৭ জুন অাসার কথা থাকলেও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কারণে একদিন পর ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল।






