চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ক্রিকেটারের এমন আচরণ মানতেই পারছেন না বাবা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ধাক্কাধাক্কি করার কারণে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ-ভারতের ৫ ক্রিকেটার। তাদের একজন আসরের সর্বোচ্চ উইকেটশিকারী লেগস্পিনার রবি বিষ্ণোয়। তিনি পেয়েছে ৫ সাসপেনশন পয়েন্ট, যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান। ছেলে এভাবে দ্বন্দ্বে জড়িয়ে খবরের শিরোনাম হওয়ায় বিস্মিত পরিবার!

রবি নাকি তার বাকি তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা মেজাজের। সেই ছেলে কীভাবে এতটা আগ্রাসী হয়ে উঠল বুঝে উঠতে পারছেন না তারা বাবা মাঙ্গিলাল বিষ্ণোয়।

‘আমার চার ছেলে-মেয়েদের মধ্যে ও সবচেয়ে শান্ত প্রকৃতির। কীভাবে ও এই কাজ করল সেটাই বোধগম্য হচ্ছে না। রবি অবশ্য আমাদের জানিয়েছে, সতীর্থকে উদ্ধার করতে গিয়েই মেজাজ হারিয়েছে।’

ছেলের এমন কাণ্ডতে হতাশ হয়ে নাকি খাওয়া-দাওয়াই ছেড়ে দিয়েছেন রবির মা, এমনই জানিয়েছেন স্কুল শিক্ষক মাঙ্গিলাল বিষ্ণোয়।

কেবলমাত্র ফাইনালের পরেই নয়, ম্যাচেও একাধিকবার মেজাজ হারিয়ে খিস্তি করতে দেখা গেছে রবিকে। রোববার বাংলাদেশের বিপক্ষে চার উইকেট নেয়া স্পিনারের প্রতিটি উইকেট উদযাপন ছিল আগ্রাসী। এমনকি চোট নিয়ে ব্যাট করতে নামা পারভেজ হোসেন ইমনের ব্যাটিংয়ের সময় বাজে কথা বলতে দেখা গেছে তাকে। যা ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে।

ছাত্রের এমন করাটা মোটেও ঠিক হয়নি বলে মানছেন তার বাল্য কোচ প্রদ্যোত সিং, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। মাঠের ভিতরে ওই ধাক্কাধাক্কি কোনোমতেই সমর্থনযোগ্য নয়। শুনেছি বাংলাদেশের বোলাররা খারাপ ভাষা প্রয়োগ করছিল। ভারতীয়দের উইকেট নেয়ার পরে যেভাবে ওরা উৎসব করছিল, তা মানা যায় না। ভারতীয় ক্রিকেটাররাও তেঁতে উঠেছিল। রবিকে আমি ১০ বছর ধরে চিনি। ও মেজাজ হারানোর ছেলে নয়। রবির সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। মাঠের ভিতরে এরকম আচরণ ও করবে না বলে জানিয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT