চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় কিংবদন্তী শিল্পীর মৃত্যু, শোবিজ অঙ্গনে শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

দেড় মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় গানের কিংবদন্তী শিল্পী এস পি বালাসুব্রামানিয়াম (এসপিবি- ভক্তঅনুরাগীরা এই নামেই তাকে চেনেন)। এরমধ্যে ধরা পড়ে করোনা। এমনিতেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তার উপর করোনার প্রভাবে শেষ পর্যন্ত মারা গেছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই করছিলেন। শুক্রবার থেমে গেল দক্ষিণ ভারতীয় এই শিল্পীর লড়াই। মৃত্যুকালে এসপিবির বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে শুধু দক্ষিণ ভারত নয়, শোকার্ত পুরো ভারতীয় শোবিজ অঙ্গন।

হাসপাতালে ভর্তির পর থেকেই অবনতি হচ্ছিলো এসপিবির। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকরা জানান, তার অবস্থা অতি সংকটাপন্ন। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অসংখ্য অনুরাগী।

শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সকালে সংগীতশিল্পীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এস পি বালাসুব্রামানিয়ামের পুত্র এসপি চরণ বলেন, ‘এসপিবি সবার। উনি নিজের গানের মধ্যে দিয়ে অমর থাকবেন। আমার বাবা দুপুর ১ টা ৪ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৩৪ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

পেহলা পেহলা পেয়ার, দেখা হ্যায় পেহলি বার, দিল দিওয়ানা, দিদি তেরা দেবর দিওয়ানা সহ অসংখ্য হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন এসপিবি। নব্বইয়ের দশকে তার বেশকিছু গানে ঠোঁট মিলিয়েছেন সালমান খান। এছাড়া তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন শিবাজি গণেশান, রজনীকান্ত, কমল হাসান থেকে শুরু করে এই প্রজন্মের অসংখ্য অভিনেতা। শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’-এও গান গেয়েছেন তিনি।

ট্যাগ: কিংবদন্তীতামিলতেলেগুভারতীয়রজনীকান্তলিড বিনোদনশাহরুখ খানসালমান খানহিন্দি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মৃতের সংখ্যা আরও কমলো

পরবর্তী

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই হবে আগামী দিনের কূটনীতি: প্রধানমন্ত্রী

পরবর্তী

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই হবে আগামী দিনের কূটনীতি: প্রধানমন্ত্রী

রিয়ার মতো গ্রেপ্তার হতে পারেন দীপিকা?

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT