ভারতের সাবেক রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জি এ বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন।
তিনি ছাড়াও এ বছর এই সম্মান অর্জন করেছেন কিংবদন্তী গায়ক ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজি দেশমুখ।
আর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার। এছাড়াও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ১১৩ জন।
শুক্রবার রাতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একজন সম্মানিত রাজনীতিবিদ। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার সময়েও তিনি রাষ্ট্রপতি ছিলেন। পক্ষপাতবিহীন জীবনের একটি উদাহরণ প্রণব মুখার্জি।
আর ভূপেন হাজারিকার সুর করা গান আলোকিত করেছেন দুই বাংলাকেই। ২০১১ সালে মৃত্যুবরণ করেন তিনি।
নানাজি দেশমুখ ছিলেন জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বিজেপির প্রবীন নেতাদেরও একজন। ১৯৬০ এর দিকে ভারতীয় জনসংঘ গঠনের সময় এবং ১৯৭০ সালে সমাজ পুনর্গঠনের সময় অনেক কাজ করেন তিনি।







