চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান তোলে কোহলির দল। জবাবে অ্যালেক্স হেলসের হাফসেঞ্চুরিতে ভর করে দু’বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে ইংলিশরা।

শেষ ওভারে জিততে ইংল্যান্ডের ১২ রান দরকার ছিল। ভুবনেশ্বর কুমারের প্রথম দুই বলে অ্যালেক্স হেলস ছয়-চার মারতেই ম্যাচ শেষ হয়ে যায়। দু’বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় মরগানের দল। প্রথম ম্যাচে হেরেছিল ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। রোহিত শর্মা, শিখর ধাওয়ান বা ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করে আসা লোকেশ রাহুল কেউই রান পাননি। ভারত একটা সময় ২২/৩ হয়ে যায়। তখন খেলার হাল ধরেন রায়না এবং কোহলি। ৫৭ রানের একটা জুটি গড়েন এই দু’জন। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন অধিনায়ক। ৪৭ রান করেন কোহলি। আর রায়না করেন ২০ বলে ২৭।

কিন্তু রায়না, কোহলি, ধোনিদের মতো মারকুটে ব্যাটসম্যানরা ক্রিজে থাকলেও রান-রেট কিন্তু বাড়তে দেয়নি ইংল্যান্ডের বোলাররা। মহেন্দ্র সিং ধোনির ২৪ বলে ৩২ রানের ভারত শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪৮ রান করে।

১৪৮ রান টি-টুয়েন্টি ক্রিকেটে আহামরি রান না। তবে শুরুর দিকে উমেশ যাদব আর ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং আশা জাগিয়েছিল ভারতীয় সমর্থকদের। ফর্মে থাকা বাটলারকে আউট করেন উমেশ। ভুবিও খারাপ বল করেনি। কিন্তু শেষরক্ষা হয়নি তাদের। হেলস ৪১ বলে ৫৮ রান করে ম্যাচ বের করে নেন। এই জয়ের ফলে টি-টুয়েন্টি সিরিজে সমতা ফিরল। সিরিজ ফয়সলার জন্য আপাতত তাকিয়ে থাকতে হবে তৃতীয় টি-টুয়েন্টির দিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT