চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ছাড়া পাকিস্তান ক্রিকেটের এতো ক্ষতি!

সাবিত খান সাবিত খান
৭:০৮ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্বের ক্রিড়ামোদীদের সবচেয়ে আকাঙ্খিত লড়াইয়ের নাম নিঃসন্দেহে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ। চিরবৈরি প্রতিবেশী দেশদুটির তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ে প্রতি কোটি ক্রিকেট প্রেমীর আকর্ষণ চিরন্তন।  পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক এক হিসাবে এই দুর্দান্ত লড়াইয়ের লাভ এবং তা না হওয়ার ফলে আর্থিক ক্ষতির হিসাব চমকে দেয়ার মতো।

আগামী তিন থেকে চার বছরের মধ্যে ভারতের সাথে  একটি পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজের আয়োজন না করতে পারলে পিসিবি তার দীর্ঘমেয়াদী সম্প্রচার চুক্তি থেকে প্রায় ৮ কোটি ৫০ লাখ ইউএস ডলার (৬৬৪ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার ১০০ টাকা) আয় হারাবে বলে জানা যায়।

পিসিবির একজন কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা পিটিআই কে এমনটি জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট নেক্সট। আগামী ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে পূর্বনির্ধারিত সিরিজটিতে ভারত অংশ না নিলে পিসিবি’র ৭ কোটি ইউএস ডলার (৫৪৭ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ১২৭ টাকা) ক্ষতি হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “১৪৫ মিলিয়ন ডলার মূল্যের চার বছর মেয়াদী এই সম্প্রচার চুক্তির সময়কালে যদি ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন না করতে পারি, তবে চুক্তি মূল্যের ৬৫ শতাংশের আয় হারাবো যা প্রায় ৮ কোটি ৫০ লাখ মিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি।”

বড় ধরণের এই ক্ষতির পাশাপাশি ডিসেম্বরে ভারতের সাথে পূর্বনির্ধারিত সিরিজ থেকে ৭ কোটি মিলিয়ন ইউএস ডলার আয়ের একটি হিসাব করেছিল পিসিবি। তিনি বলেন, “পাকিস্তানের পক্ষ থেকে আয়োজিত আসন্ন সিরিজটি ভারত যদি নিশ্চিত না করে তবে নিঃসন্দেহে তা আমাদের দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির সম্মুখিন করবে।” 

অপর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে ক্রিকেট নেক্সট জানায়, সম্প্রচার চুক্তির মেয়াদকালীন সময়ে পিসিবিকে ভারতের সাথে একটি অথবা দুইটি হোম সিরিজ আয়োজন করার কথা রয়েছে। যদি তা না হয় তবে চুক্তি মূল্যে হ্রাস পাবে বলেও জানান তিনি।

তবে বর্তমানে যৌথ তহবিলে নগদ ৫ কোটি ইউএস ডলার (৩৯০ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৭১৭ টাকা) ছাড়াও লাহোর এবং করাচিতে কিছু সম্পত্তির মালিকানা থাকা পিসিবি আর্থিক দিক দিয়ে নিরাপদ অবস্থায় রয়েছে। ২০০৯ সালের পর থেকে কোন পূর্ণাঙ্গ টেস্ট সিরিজের আয়োজন না করতে পারলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন ইভেন্টে অংশ নেয়ার ফলে তার শেয়ার প্রাপ্তি পিসিবির আর্থিক আয়ের একটি বড় ক্ষেত্র।

সম্প্রচার সত্ত্ব বিক্রির চুক্তির মূল্য পাকিস্তান সুপার লিগ (পিসিএল) টি-২০ প্রকল্পের সফলতার উপর অনেকাংশেই নির্ভর করবে বলেও জানান তিনি। এরই মধ্যে এই প্রকল্পের অধীনে বহু অর্থ ব্যয় করা হয়েছে বলে জানান এই পিসিবি কর্মকর্তা।

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবিভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার সংলাপ প্রস্তাবকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

পরবর্তী

‘সংলাপে বসতে যোগ্যতা লাগে’

পরবর্তী

'সংলাপে বসতে যোগ্যতা লাগে'

দালাইলামার সঙ্গে ওয়াসফিয়া

সর্বশেষ

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT