চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দেশে বিশ্বকাপের শুরুটা একেবারেই সুখকর হল না ভারতের। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বেশ বাজেভাবেই হেরেছে বিরাট কোহলির দল। হট ফেভারিট ভারতকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের (৬৭) ও রস টেলরের (৭১) অর্ধশতকে ভর করে সহজ জয় তুলে নেয় কিউইরা।

ভারতের দেয়া ১৮০ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৩৭ ওভার ১ বলেই তুলে নেয় উইলিয়ামসনের দল। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন টেলর। প্রস্তুতির এই হারকে ভারত হালকাভাবে নিলেও তাদের ব্যাটিংয়ের কঙ্কালসার চিত্র ভরাডুবির ইঙ্গিত দিয়ে রাখল কিনা সে প্রশ্নও উঠছে!

এর আগে নিউজিল্যান্ডের বোলিং তোপে পড়ে ১৭৯ রানে অলআউট হয়ে যায় বিশ্বকাপের ফেভারিট দল ভারত। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৯১ রান উঠতেই ৭ উইকেট হারায় তারা। কিউই পেসার ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের টপঅর্ডার। পরপর তিন ওভারে তিনটি উইকেট নেন বোল্ট।

Banglabid

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের দ্বিতীয় ও ব্যক্তিগত প্রথম ওভারেই ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফেরত পাঠান বোল্ট। ২ রান করা রোহিত বলের লাইন বুঝতে না পেরে এলবিডব্লিউ হন।

পরের ওভারে ফিরেই আবার আঘাত হানেন বোল্ট। এবার আরেক ওপেনার শেখর ধাওয়ানকে করেন কট বিহাইন্ড। ধাওয়ানের সংগ্রহ ২ রান। ওয়ানডউনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও। ১৮ রান করে গ্র্যান্ডহোমের শিকার হন বিরাট। ৩০ রান করে হার্দিক পান্ডিয়া ও ৪ রান করে দিনেশ কার্তিক আউট হন জেমস নিশামের বলে।

১৭ রান করে মহেন্দ্র সিং ধোনি প্যাভিলিয়নে ফেরেন টিম সাউদির বলে। শেষদিকে রবীন্দ্র জাদেজার ৫০ বলে ৫৪ রান ও কুলদ্বীপ যাদবের ১৯ রানের সুবাধে ৩৯ ওভার ৪ বলে ১৭৯ রানে অলআউট হয় ভারত।

Reneta

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ৪টি ও জেমস নিশাম ৩টি উইকেট নেন।

১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে কলিন মুনরোর উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ২২ রানে হার্দিক পান্ডিয়ার শিকার হন মর্টিন গাপটিল। এরপর দলকে টেনে নেন কেন উইলিয়ামসন ও রস টেলর। দুজনে মিলে গড়েন ১১৪ রানের জুটি। ৬ চার ও এক ছক্কায় ৬৭ রান করেন উইলিয়ামসন। ৭৫ বলে ৮ চারে ৭১ রান করেন রস টেলর ।

ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা প্রত্যেকে একটি করে উইকেট নেন।

বিশ্বকাপ শুরুর আগে ২৮মে, কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT