চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙলো তৃণমূল, ১০ বিধায়ক-সাংসদ নিয়ে বিজেপিতে শুভেন্দু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবশেষে বিজেপিতেই যোগ দিলেন পশ্চিমবঙ্গের হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। সাথে নিয়ে এলেন ১০ জন বিধায়ক ও সাংসদ। এর বাইরেও যোগ দিয়েছেন বেশ কিছু প্রভাবশালী নেতা। যাদের কেউ সাবেক মন্ত্রী, সাবেক বিধায়ক।

শনিবার দুপুরে মেদিনীপুরের এক বিশাল জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- এর কাছ থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারীসহ অন্য নেতারা।

বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা, উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, গাজোলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্ডা এবং পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

এ ছাড়াও তৃণমূল থেকে নির্বাচিত পূর্ব বর্ধমানের বর্তমান সংসদ সদনস্য সুনীল মণ্ডল যোগ দিয়েছেন বিজেপিতে৷ পাশাপাশি প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও যোগ দিয়েছেন৷ যোগদানের তালিকায় আছেন রাজ্যের তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশ চৌধুরী৷

এর বাইরে তৃণমূল নেতৃত্বের উদ্বেগ বাড়িয়ে প্রায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শুভেন্দু অনুগামীরা দল থেকে পদত্যাগ করা শুরু করেছেন।

মেদিনীপুরে অমিত শাহের জনসভার মঞ্চ থেকে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু’দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী।

Reneta

‘তৃণমূলে পচন ধরেছে’
মঞ্চে ওঠার ঠিক আগে তৃণমূলকর্মীদের উদ্দেশে ছ’পাতার একটি খোলা চিঠি লেখেন শুভেন্দু। দীর্ঘ এই চিঠির মূল কথা–‘‌তৃণমূলে পচন ধরেছে। ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। দলের থেকে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে। এটা ভীষণ কষ্টদায়ক যে, বাইরে থেকে যাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারাই দল চালাচ্ছেন। তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে যাদের কোনও ধারণা নেই। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যরা অপমানিত হচ্ছেন।’

চিঠিতে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আশাপ্রকাশ করেছেন, এবার নির্বাচন কমিশনের পদক্ষেপে সুষ্ঠু ও অবাধ ভাবে রাজ্যের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় বলেন, ‘‌শুভেন্দু আসায় দলের শক্তি বাড়ল। মমতা যতই চেঁচান, তৃণমূল ১০০ আসন পাবে না।’‌

এর আগে তৃণমূল ছাড়তেই শুভেন্দু অধিকারীর জন্য ক্যাটেগরির নিরাপত্তা ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বুলেটপ্রুফ গাড়ি পেয়েছেন শুভেন্দু। তখনই বোঝা গিয়েছিল, গেরুয়া শিবিরে যাওয়া নিশ্চিত শুভেন্দুর।

সম্প্রতি মন্ত্রীত্ব ত্যাগের পাশাপাশি বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু। ছাড়েন বিধায়ক পদও। আর বৃহস্পতিবার পদত্যাগ করেন তৃণমূল কংগ্রেস থেকেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূলশুভেন্দুশুভেন্দু অধিকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT