একই সঙ্গে যেনো চার চারটি তারা! দেশের বিনোদন জগতের তিন প্রিয় মুখের সঙ্গে ছিলেন সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব সামিয়া রহমান।
একটি টিভি অনুষ্ঠানে অংশ নিতেই এই তিন তারকার আগমন ঘটেছিলো বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ‘জয়তু’ অনুষ্ঠানের স্টুডিওতে।
প্রিয়মানুষদের সঙ্গে থাকার হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশনে সামিয়া রহমান লিখেছেন,‘ ভাগ্য গণনায় আমার প্রিয় মানুষেরা, জাহিদ হাসান ভাই, জয়া আহসান, পূর্নিমা এবং সাথে জ্যোতিষ জি কিবরিয়া’।







