চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্যবান হতে চান ইমরুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:০২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ইনজুরির কারণে দলের বাইরে চলে যাওয়া ইমরুল কায়েস এখন পুরোপুরি ফিট। রোববার থেকে শুরু হতে যাওয়া বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডেও খেলতে দেখা যাবে এ বাঁহাতি ব্যাটসম্যানকে। শুক্রবার মিরপুরে অনুশীলন শেষে জানালেন বিসিএলের সবশেষ ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন কোনোরকম অস্বস্তি ছাড়াই, ‘ফিটনেস নিয়ে আর কোনো সমস্যা নেই। শেষ দুটি চারদিনের ম্যাচ খেলেছি। ফিল্ডিংয়ে কোনো সমস্যা নেই, ব্যাটিংয়েও নেই। একটা ম্যাচে দীর্ঘসময় ব্যাটিং করেছি। কোনো সমস্যা হয়নি।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ফিট হলে ইমরুলকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাকা হবে। এখন তাই নির্বাচকদের দিকে তাকিয়ে ইমরুল। আশা রাখছেন শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের শততম টেস্টের দলের সদস্য হওয়ার, ‘শততম টেস্ট ম্যাচের দলে যারা সদস্য হবেন সৌভাগ্যবান তারা। যদি আমি থাকতে পারতাম, আমিও ভাগ্যবান হতাম। এখন ইনজুরি থেকে ফিরেছি। জানি না নির্বাচকরা আমাকে কবে সিলেক্ট করবে। যদি করে, অবশ্যই চেষ্টা করবো সেরাটা দেয়ার। আমার চিন্তা হলো টিমে কামব্যাক করা এবং পারফর্ম করা। এটাই এখন আমার লক্ষ্য, আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। জিমে, নেট সেশনে কাজ করে চেষ্টা করছি ভালোভাবে কামব্যাক করতে।’

নিউজিল্যান্ড থেকে ঊরুর চোট নিয়ে দেশে ফিরেছিলেন ইমরুল। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে কিছুটা উন্নতির পর ভারত সফরে যান। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংও করেন। পরে ফিল্ডিং করতে গিয়ে আবারো ঊরুতে চোট পেলে দেশে ফিরে আসতে হয়।

পরে দ্বিতীয়বার পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিসিএলের পঞ্চম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে নেমেছিলেন। ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২১০ বলে ১৩৬ রানের নজরকাড়া এক ইনিংস খেলেন দক্ষিণাঞ্চলের এই ক্রিকেটার। ২৯৪ মিনিট উইকেটে থেকে ১৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংসটি তাকে দলে ফেরার দাবি জোরালো করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT