চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমাকেও হার মানানো এক কিশােরের গল্প

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
২:৫২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

বাবা বাংলাদেশে, মা পাকিস্তানে। কিশোর ছেলে মাকে খুঁজতে খুঁজতে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার পথে আটকে গেলো ভারতে। কী হবে এখন ছেলেটার? সে কি সত্যিই ফিরে যেতে পারবে মায়ের বুকে?

ঠিক যেনো একটা চলচ্চিত্রের কাহিনীর সারাংশ। কিন্তু, ঘটনাটি একেবারেই বাস্তব,  ঘটেছে ১৫ বছরের রমজান মোহাম্মদের জীবনে। এক দেশের সঙ্গে আরেক দেশের কূটনৈতিক সম্পর্কের বেড়াজালে আটকে সে নিজের মায়ের সঙ্গে দেখা করতে পাকিস্তানে যেতে পারছে না।

২০১৩ সালের ২২ সেপ্টেম্বর রমজানকে ভারতের ভুপাল রেল স্টেশনে একা একা ঘুরতে দেখে রেলওয়ে পুলিশ তাকে চাইল্ডলাইন নামের একটি সেবামূলক সংস্থার আশ্রয়কেন্দ্রে দিয়ে আসে।

Banglabid

সেখানে কথাবার্তায় ধীরে ধীরে জানা যায়, রমজানের পরিবার বাংলাদেশী হলেও বহু আগে থেকেই তারা পাকিস্তানের অধিবাসী। রমজানের যখন বয়স ১০ বছর, তখন তার বাবা বাংলাদেশে আরেকটি বিয়ে করে তাকে নিয়ে বাংলাদেশে চলে আসে। পাকিস্তানে রয়ে যান তার মা।

রমজানের অভিযোগ, নতুন মায়ের সংসারে এসে দিনের পর দিন শুধু অত্যাচার সইতে হয়েছে। বারবার তার মনে পড়তো পাকিস্তানে ফেলে আসা নিজের মায়ের কথা। তাই আর থাকতে না পেরে ২০১১ সালের কোনো একদিন রমজান করাচিতে মায়ের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে লুকিয়ে সীমান্ত পার হয়ে চলে গেলো ভারতে। কিন্তু, সেখান থেকে কীভাবে কী করবে, করাচি কী করে যাবে, তার কিছুই জানে না সে।

রমজানের জীবনে আশার আলো হয়ে আসে হামজা বাসিত। ভুপালের কোহ-ই-ফিজার অধিবাসী ১৯ বছর বয়সী ছাত্র হামজা খবরের কাগজের মাধ্যমে রমজানের ঘটনাটি জানতে পেরে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করার। চাইল্ডলাইনের সহায়তায় রমজানের সঙ্গে দেখা করে সে। এরপর নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে খোঁজখবর করতে থাকে, সাহায্য চাইতে থাকে। এভাবেই করাচির বিভিন্ন এনজিও, বিশ্ববিদ্যালয় ও স্টুডেন্ট গ্রুপের সঙ্গে যোগাযোগ হয় হামজার।

Reneta

অনেক কষ্টে অবশেষে হামজা রমজানের মাকে খুঁজে পেতে সফল হয়। ফোনে মা-ছেলের কথাও হয় বহুদিন পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও উদ্যোগ নেয় রমজানকে করাচি ফেরত পাঠানোর। কিন্তু, শত চেষ্টার পরও রমজানের পাকিস্তানি নাগরিক হওয়ার কোনো প্রমাণ যোগাড় করতে না পেরে এই চিন্তা বাদ দিতে বাধ্য হয় মন্ত্রণালয়।

এমন সময় একটি সাময়িক সমাধান প্রস্তাব করেন রমজানের মা। বলেন, রমজানকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক। তাকে সেখানে পাঠানো আপাততঃ পাকিস্তানে পাঠানোর চেয়ে সহজ হবে। রমজানের মা-ও সহজেই বাংলাদেশে গিয়ে ছেলের সঙ্গে দেখা করে আসতে পারবেন, চাইলে ছেলেকেও নিয়ে যেতে পারবেন।

তার পরামর্শ মেনেই রমজানকে কলকাতা পাঠানো হয় যেনো সে সেখান থেকে সহজে বাংলাদেশে চলে আসতে পারে। কলকাতা ভিত্তিক এনজিও সংলাপ এ ব্যাপারে রমজানকে সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছে বলে জানান চাইল্ডলাইনের ভুপাল শাখার পরিচালক অর্চনা সহায়।

বৃহস্পতিবার কলকাতা পৌঁছায় কিশোর রমজান। ‘আমি আমার বাবার কাছে যেতে চাই না,’ জানিয়ে সে টাইমস অব ইন্ডিয়াকে বলেছে: আমি বাংলাদেশে যাচ্ছি শুধু আমার মায়ের সঙ্গে দেখা করতে। আমি সবকিছু ঠিক হয়ে যাওয়া পর্যন্ত বাংলাদেশে অন্য কোথাও অপেক্ষা করবো, আর তারপর পাকিস্তান চলে যাবো আমার মায়ের কাছে।

রমজানকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংলাপের তপতী ভৌমিক। পুরো ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত তাকে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরে একটি শিশুকিশোর কেন্দ্রে রাখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজামীর মুলতবির আবেদন আর গ্রহণ নয়: আদালত

পরবর্তী

ভাইয়ের সঙ্গে ফুরফুরে মেজাজে মাশরাফি

পরবর্তী

ভাইয়ের সঙ্গে ফুরফুরে মেজাজে মাশরাফি

নাজিমুদ্দিন হত্যার প্রতিবাদে জবিতে ধর্মঘট পালিত

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT