চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল সেলফি নিয়ে অমিতাভ বচ্চনের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ক্যামেরা নেই তো কি, চপ্পলকেই ক্যামেরার মতো ধরে গ্রুপ সেলফি তুলতে দেখা যাচ্ছে পাঁচটি শিশুকে। চোখেমুখে তাদের কি নিষ্পাপ খুশির অভিব্যক্তি। অবুঝ শিশুদের তেমন একটি সেই ছবিই ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

ছবিটি শেয়ার করেছেন বলিউডের অনেক নামী দামী অভিনেতাও। ইনস্টাগ্রামে বলিউড অভিনেতা বোমান ইরানি ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি যেভাবে চান সেভাবেই খুশি হতে পারেন।’

অনুপম খের, সুনীল শেঠি এবং অতুল কাশবেকারের মতো বলিউড সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটি শেয়ার করেছেন।

Banglabid

ছবিটি শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘কোনও কিছু তখনই সেরা হয়ে ওঠে যখন কেউ জিনিসটার মধ্যে থেকে ভালোটা খুঁজে পায়।’

‘সুখ আসলে একটি মানসিক অবস্থা’ এমনটাই বলেছেন সুনীল শেঠি।

আর বলিউডের বড় মিয়া অভিতাভ বচ্চন ছবিটি নিয়ে প্রশ্ন তুলেছেন ভিন্নরকম। তার প্রশ্ন, ছবিটি ফটোশপ করা নয়তো? ছবিটি টুইটারে তুলে ধরে তিনি লিখেছেন, যথেষ্ট সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে এটি ফটোশপ করা, খেয়াল করে দেখুন, হাতে ধরা চপ্পলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।

Reneta

তবে সেই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অন্যান্য ইনস্টাগ্রাম টুইটার ব্যবহারকারীরা। অনেকেই পরিস্কার করে দিয়েছেন যে, এটি আসলে কোনো ফটোশপ করা ছবি নয়। তাদের ব্যাখ্যা, খুব কাছ থেকে ছবি তোলা হলে হাতটা একটু বড় দেখাতেই পারে। সঙ্গে এই চপ্পলের অন্য পাটিও দেখা যায় অন্য এক শিশুর পায়ে। সুতরাং ছবিটি মোটেও ফটোশপ করা নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম খেরঅমিতাভইনস্টাগ্রামটুইটারফেসবুকবলিউডবোমান ইরানিলিড বিনোদনসুনীল শেঠিসেলফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি হচ্ছে বাংলাদেশের

পরবর্তী

সেনাপ্রধান পেলেন ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’

পরবর্তী
সৌদি আরব

সেনাপ্রধান পেলেন ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT