বাংলাদেশ

ভর্তি জালিয়াতি: ঢাবির ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর লোগো, যেখানে একটি লাল আগুনের প্রতীক, একটি পদ্ম ফুল এবং চোখের প্রতীক রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জালিয়াতির আশ্রয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়া ১২ শিক্ষার্থী এবং এর সঙ্গে জড়িত অারো ৩ শিক্ষার্থীসহ মোট ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে তাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। সিন্ডিকেটের পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বহিষ্কৃতরা হলো ভূগোল ও পরিবেশ বিভাগের নাভিদ আনজুম তনয়, পদার্থ বিজ্ঞান বিভাগের মো. মহিউদ্দিন রানা, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়জিদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের মো. তানভীর আহমেদ মল্লিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিফাত হোসেইন, ইসলামক স্টাডিজ (বিজ্ঞান) বিভাগের  রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টি এম তানভীর হাসনাইন ও শিক্ষা ও গবেষণা বিভাগের মুন্সী মো. সুজাউর রহমান।

বিষয়:ঢাকা বিশ্বদ্যালয় ঢাবি ভর্তি জালিয়াতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…