আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় বিএনপি উন্মাদের মতো আচরণ করছে অভিযোগ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অাগামী বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অাবারো অাওয়ামী লীগ বিজয়ী হবে। নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের মধ্যে। অাগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে বিধায় তারা উন্মাদের মতো প্রলাপ বকছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
সময়ক্ষেপণ না করে বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এ বিষয়ে অাালাপ অালোচনার কোন। সময় নষ্ট না করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
অাগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন: সাম্প্রদায়িক শক্তির প্রধান পৃষ্টপোষক হচ্ছে বিএনপি। ৭৫ জিয়াউর রহমান এবং বর্তমানে খালোদা জিয়া সাম্প্রদায়িক শক্তির প্রধান পৃষ্ঠপোষক।
খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণ সরকারের কাছে অাছে বিধায় দলের পক্ষ থেকে বলছে। দুর্নীতি করলে খালেদা জিয়া প্রমাণ করুক।
নির্বাচনে বিএনপি ভরাডুবির আশঙ্কা করছে মন্তব্য করে তিনি বলেন: ফখরুল সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। তারা আশঙ্কা করছেন নির্বাচন হলে তারা দুই নম্বর দলও হতে পারবে না। এ কারণে প্রলাপ আওড়াচ্ছেন।
আওয়ামী লীগ নেতাদের বক্তব্য দুপুর বেলায় বট গাছের নিচের ভূতের মতো’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যেরও জবাব দেন হাছান।
বলেন, ‘আমি ভূতের গল্প শুনেছি ছোটবেলায়। তবে কখনো ভূত দেখিনি। তবে রিজভীকে বলবো ভৌতিক সিনেমার বাস্তর রূপ হচ্ছেন আপনার নেত্রী খালেদা জিয়া।’








