জনগণের ওপর আস্থা আছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের ওপর আমাদের আস্থা আছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।
যুক্তফ্রন্ট ও গণফোরাম বৃহত্তর জাতীয় ঐক্যের ঘোষণার প্রেক্ষাপটে শেখ হাসিনা বলেন: নতুন এ রাজনৈতিক ঐক্যকে আমি স্বাগত জানাই। কোন রাজনৈতিক দলের বাক স্বাধীনতা হরণ করেনি সরকার। কোন রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে, তা করতে দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে মিথ্যাচরের মাধ্যমে কেউ সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
বিএনপি মহাসচিবের জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: জাতিসংঘের মহাসচিবের সঙ্গে মিথ্যা সাক্ষাতের কথা বলে বিএনপি ধোঁকাবাজি করেছে।







