চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভদ্র’ খেলে দ্বিতীয় রাউন্ডে এশিয়ার সবেধন জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের ৫৯ মিনিট থেকেই নিজেদের খেলা বাদ দিয়ে ৫০০ মাইল দূরে সামারায় চলতে থাকা সেনেগাল-কলম্বিয়া ম্যাচের খোঁজখবর নেয়া শুরু করতে হয়েছে জাপানি সমর্থকদের। কারণ সেই ম্যাচের উপরই নির্ভর করে ছিল জাপানের দ্বিতীয় রাউন্ডের ভাগ্য। হতাশ হননি ব্লু সামুরাইরা। কলম্বিয়ার কাছে সেনেগালের হারে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে নক আউটে উঠে গেছে জাপান।

ভলগোগ্রাদে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেও সেনেগালের সমান ৪ পয়েন্ট থাকায় হিসাব-নিকাশে পড়তে হয়েছে জাপানকে। তাতে গোল ব্যবধানও সেনেগালের সমানই। দ্বারস্থ হতে হয় ফেয়ার প্লে পয়েন্টের। যাতে সেনেগালিজদের তুলনায় কম কার্ড দেখায় তথা ভদ্র খেলায় এগিয়ে থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে জাপান।

বিশ্বকাপের ইতিহাসে ফেয়ার প্লের বিবেচনায় কোনো দলের বাদ বা পরের রাউন্ডের যাওয়ার ঘটনা এটিই প্রথম। জাপান-সেনেগালের কার্ড প্রসঙ্গ- সেনেগালের তুলনায় দুটি কার্ড কম দেখায় রায় গেছে জাপানিজদের পক্ষেই। সেনেগাল হলুদ কার্ড পেয়েছে ৬টি, যেখানে জাপান দেখে ৪টি।

গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হয়েছে জাপান। দ্বিতীয় রাউন্ডে খেলবে গ্রুপ ‘জি’র চ্যাম্পিয়নের বিপক্ষে। আর ৬ পয়েন্টে গ্রুপের সেরা হয়েছে কলম্বিয়া।

ম্যাচ হারলেও এবারের বিশ্বকাপে এশিয়ার একমাত্র আশা-ভরসার প্রতীক হয়ে ওঠা জাপান শুরু থেকেই উপহার দিয়েছে গতিময় ফুটবল। ১২ ও ১৩ মিনিটে গোলরক্ষক ফেবিনাস্কি পরপর দুবার বাঁধার দেয়াল না হলে পোল্যান্ডের বিপদ বাড়ত।

আগেরদিনে দেয়াল হয়ে জার্মানিকে একাই রুখে দিয়েছিলেন সাউথ কোরিয়া গোলরক্ষক হিয়ুন-উ চো। পোল্যান্ডের বিপক্ষে ৩২ মিনিটে পর্বত হয়ে দাঁড়ান জাপান গোলরক্ষক কাওয়াশিমা। গ্রোসিস্কির হেড দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে গোললাইন থেকে ফেরান ৩৫ বছর বয়সী এএফসি মেটজে খেলা গোলরক্ষক।

কাওয়াশিমা অবশ্য শেষপর্যন্ত আটকে রাখতে পারেননি পোল্যান্ডকে। ৫৯ মিনিটে রাফাল কুরজাওয়ার সেটপিস থেকে আলতো ভলিতে বল জালে জড়ান ইয়ান বেদনারেক। জাতীয় দলের জার্সি গায়ে এটিই প্রথম গোল এ ডিফেন্ডারের।

জার্মান লিগ বুন্দেসলিগায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিলেন রবার্ট লেভান্ডোভস্কি। বিশ্বকাপে তার দিকেই অনেকখানি তাকিয়ে ছিল পোল্যান্ড। কিন্তু লেভান্ডোভস্কি নামের প্রতি সুবিচার করতে পারলেন না। তার অনুজ্জ্বলতায় প্রথম দুম্যাচে হেরে পোল্যান্ড আগেই বাদ পড়েছে বিশ্বকাপ থেকে।

পোলিশ অধিনায়ক জ্বললেন না জাপানের বিপক্ষেও। ৭৪ মিনিটে গ্রোসিস্কির বাড়িয়ে দেয়া বল বায়ার্ন মিউনিখ তারকা বারের উপর দিয়ে বাইরে পাঠালেন দৃষ্টিকটু ভাবে। অবশ্য শেষপর্যন্ত দল জয় পেলেও তার খেলায় দেখা মেলেনি চেনা ঝলক।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনেগালের বিদায়, গ্রুপ সেরা কলম্বিয়া

পরবর্তী

জাহানারার রেকর্ডের পর দাপুটে ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ

পরবর্তী

জাহানারার রেকর্ডের পর দাপুটে ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ

আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ: যা জানা দরকার

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT