চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের বিয়ের প্রস্তাবে যা বলেছেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

প্রায় সময়ই ভক্তদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তারকাদের। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে সেটির মাত্রা যেন আরও কয়েক গুন বেড়েছে। তবে শুধু প্রশ্ন নয় অনেক সময় তারকাদের বিয়ের প্রস্তাবও দিয়ে দেন ভক্তরা। এক নজরে দেখে নেয়া যাক বলিউডের কোন কোন তারকারা ভক্তদের তরফ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে পাল্টা উত্তর দিয়েছেন:

সুশান্ত সিং রাজপুত
২০২০ সালে সুশান্তের মৃত্যুর কিছুদিন আগে টুইটার পোস্টের মাধ্যমে এক নারী ভক্ত তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেসময় সেই ভক্ত সুশান্তকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি এত বছর ধরে আপনার প্রেমে পড়ে আছি।’ এই প্রশ্নের জবাবে সুশান্ত সবাইকে অবাক করে দিয়ে বলেছিলেন, ‘আপনি জিজ্ঞাসা করতে এত সময় নিলেন কেন, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম?’

তাপসী পান্নু
বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে ইমেইলে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক ভক্ত। সেই ভক্তটি ইমেইলে লেখেন, ‘আমাকে বিয়ে করে আমার সঙ্গে সারাজীবন থাকবে? আমি ভার্জিন, নিরামিশাষী, মদ্যপান করি না। আমি ব্রেইন ম্যাপিং টেস্ট, লাই-ডিটেক্টর টেস্ট এবং ন্যার্কো পরীক্ষা দিতে প্রস্তুত।’ আর ভক্তের এমন প্রস্তাবের বিষয়টি শেয়ার করেছিলেন নিজের টুইটারে। ক্যাপশনে অভিনেত্রী মজা করে লিখেছিলেন, ‘ব্যাস, এই জীবনে আর কী চাই! এই পর্যন্ত পাওয়া সেরা প্রস্তাব। ভেজিটেরিয়ান ভালোবাসা।’

ভূমি পেডনেকর
বলিউড অভিনেত্রী ভূমির যে অসংখ্য ভক্ত রয়েছেন তা বলাই বাহুল্য। তার এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ভূমি পেডনেকর একজন সুন্দর অভিনেত্রী। ভূমির ছবি না দেখে একদিনও থাকতে পারেন না তিনি। সেলিব্রেটি না হয়ে ভূমি যদি আর পাঁচজন সাধারণ নারীর মতো কেউ হতেন, তাহলে তাকে বিয়ে করতেন। সেই ভক্তের উদ্দেশে ভূমি বলেন, সেলিব্রেটি হোক কিংবা নন-সেলিব্রেটি, এই মুহূর্তে তার বিয়ে করার কোনো সম্ভাবনাই নেই।

ভূমির সেই উত্তরে খুশি হয়ে যান অনুসরণকারীরা। একজন সাধারণ ভক্তের প্রশ্নের উত্তর বলিউড অভিনেত্রী যেভাবে দিয়েছেন, তা সত্যি প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকেই।

ঐশ্বরিয়া রাই বচ্চন
বলিউডের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ভক্ত। নাছোড়বান্দা ওই অনুরাগী সরাসরি ঐশ্বরিয়াকে প্রস্তাব দেন, ‘আমাকে বিয়ে কর’। প্ল্যাকার্ড হাতে সেই ভক্ত ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি নজর এড়ায়নি জুনিয়র বচ্চনের। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা জবাবে জানান, ‘দুঃখিত! ঐশ্বরিয়া আমায় বিয়ে করেছেন।’ অনুরাগীর আবদার আর স্বামীর পাল্টা জবাব সেদিন মন ভালো করে দিয়েছিল সাবেক বিশ্বসুন্দরীর!

টাইগার শ্রফ
বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের একজন তিনি। সারা বিশ্বে তার লাখ লাখ ভক্ত। ইনস্টাগ্রামে একবার ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন টাইগার শ্রফ। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে এক ভক্ত লেখেন, ‘আমাকে বিয়ে করো। যুক্তরাজ্যে চলে আসো।’ ভক্তের এই প্রস্তাবের উত্তরে টাইগার শ্রফ লিখেছেন, ‘হয়তো কয়েক বছর পর, যখন আপনাকে সহযোগিতা করতে পারব। সেই সময় পর্যন্ত অনেক কিছু শিখতে ও অর্জন করতে হবে।’

Reneta

সোনাক্ষী সিনহা
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রায়শই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করে থাকেন। তার মন্তব্য ও মন্তব্যের জবাবে তার বুদ্ধির প্রতিফলন থাকে। সম্প্রতি এক অবসরে তিনি ‘যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন’ ধরনের এক সেশনে এক ভক্ত তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তার জবাব দিয়েছেন তিনি খুব বুদ্ধির সঙ্গে। এই ফলোয়ার লিখেছিলেন, ‘আমাকে বিয়ে করুন’। যার উত্তরে ‘দাবাং’ খ্যাত তারকা জবাব দিয়েছিলেন, ‘এই মুহূর্তে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব গ্রহণ করছি না।’

ত্রিশালা দত্ত
চলতি মাসের শুরুতেই নিজের ইনস্টাগ্রামে এক ভক্তের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পান সঞ্জয় দত্ত এবং তার প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা দত্ত। প্রশ্নোত্তরের এক পর্বে একজন ভক্ত সাহসের সঙ্গে এই তারকা সন্তানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়া রাই বচ্চনটাইগার শ্রফতাপসী পান্নুবলিউডবিয়েভক্তভূমি পেড়নেকরসুশান্ত সিং রাজপুতসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT