চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের প্রতি মুশফিকের অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

নাসির হোসেনের ফেসবুক পোস্ট নিয়ে বিড়ম্বনা এবং  ভক্তদের প্রতি নাসিরের ক্ষোভ-অনুযোগ প্রকাশের প্রেক্ষিতে এবার দলের পক্ষ থেকে নিজেদের অভিমত তুলে ধরলেন বাংলাদেশ ক্রিকেটে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশংসায় কোন কার্পণ্য না রেখেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ভক্তদের প্রশংসায় উচ্ছসিত মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ক্রিকেটকে ঘিরে এদেশের ভক্তদের তুমুল উৎসাহ-উদ্দীপনার কথা বিশ্বজুড়েই পরিচিত। সারাবছর জুড়েই ক্রিকেট দল মাঠে এবং মাঠের বাইরে ভক্তদের যেমন সমর্থন পেয়েছেন তা অসাধারণ। আশা করি তা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশী ক্রিকেটার বা বিদেশী তারকাদের পেজে তিক্ত মন্তব্য করা থেকেও বিরত থাকার অনুরোধ জানান মুশফিক। ক্রিকেটাররা জাতিকে গর্বিত করার জন্য প্রানান্ত চেষ্টা করেন, তাই বিনিময়ে তাদেরও সম্মান প্রাপ্য বলে মন্তব্য করেন মুশফিক। অশ্লীল মন্তব্যকারীকেও ব্যান করে পেজ থেকে সরিয়ে নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।

সম্প্রতি ভারতবধ শেষে ছুটি কাটাতে বোনের সাথে বিমানে করে রংপুরে নিজেদের বাড়ি যান নাসির হোসেন। এসময় তাদের দুজনের একটি সেলফি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই ছবিতে অশ্লীল মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠে। এই ঘটনায় ক্ষুদ্ধ নাসির পেজ থেকে ছবিটি সরিয়ে নিয়ে ভক্তদের আচরণে উষ্মা প্রকাশ করে নিজের ফেসবুকে লেখেন, ‘আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ‘ডোন্ট ফলো মি’। ধন্যবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT