বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ভক্তের সংখ্যা ৯০ লাখ পেরিয়ে গেছে। এ উপলক্ষ্যে তিনি ভক্তদের এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা আপলোড করে তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাকে অব্যাহত সমর্থন দেয়ার জন্য।
ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘ভক্তসংখ্যা ৯০ লাখে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে সমর্থন করেছেন, আশা করি সামনে আমাকে আরও সমর্থন করবেন। অবশ্যই বাংলাদেশ দলকেও সমর্থন করবেন।’
ভিডিও বার্তায় ভক্তদের বন্ধু দিবসের শুভেচ্ছায় দেন টি-টুয়েন্টি ক্রিকেটে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান।
ভিডিওতে দেখুন সাকিবের শুভেচ্ছা বার্তা:







