চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব-দ্বীপের প্রকাশক ৫ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ইসলাম ও রাসুল (সাঃ) সম্পর্কে ‘বিতর্কিত বই’ প্রদর্শন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব-দ্বীপ প্রকাশনীর স্বত্বাধিকারী শামসুজ্জোহা মানিককে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে সম্পাদক শামসুল আলমকে একদিন এবং ছাপাখানার মালিক ফকির তসলিমি উদ্দিনকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

‘ইসলাম বিতর্ক’ বইটি প্রকাশের পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না এবং তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি বইটির অনলাইন সংস্করণও রয়েছে। এ জন্য তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

‘ইসলাম বিতর্ক’ বইয়ে দেশি-বিদেশি বিভিন্ন লেখার সংকলন করা হয়েছে। ২০১০ সালের নভেম্বর মাসে বইটির প্রথম প্রকাশ হয় বলে এতে উল্লেখ রয়েছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বইটির বিতর্কিত বিষয় নিয়ে নানা আলোচনা থেকে বিষয়টি জানতে পারে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে স্টলটি বন্ধ করে দেয় পুলিশ। একই সঙ্গে ওই প্রকাশনীর বেশ কয়েকটি বইও জব্দ করে।

Reneta

ব-দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা রয়েছে বলে অভিযোগ উঠে।

এ বিষয়টি বাংলা একাডেমিকে জানানো হলে তারা স্টলটি বন্ধের নির্দেশ দেয়।

এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি রোদেলা প্রকাশনীর স্টলও বন্ধ করে দিয়েছিলো বাংলা একাডেমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব-দ্বীপ প্রকাশনী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT