চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স বাড়বে, কিন্তু বুড়ো হবেন না!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন-বয়স বাড়লেও বুড়ো হবেন না

কে না চায়, নিজের বয়স কমিয়ে আরও একটু তরুণ থাকতে? নিজের ত্বকে বয়সের ছাপ লুকাতে কত কিছুই তো করেন সবাই। ছুরিকাঁচির নিচে গিয়ে প্লাস্টিক সার্জারি না করিয়েও যে প্রাকৃতিক উপায়ে বা নিজ চেষ্টায় যে ত্বকের তারুণ্য রাখা যায়, সেটা মানতে চান না অনেকেই।

সম্প্রতি হলিউডের এক রূপ বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন কী করে খুব সহজে নিজেদের ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচাতে পারেন-

সূর্য থেকে দূরে থাকুন

সান ক্রিম

সূর্যের আলোর তীব্রতা আপনার ত্বককে শতকরা ৮০ ভাগ বুড়িয়ে দিতে পারে খুব সহজেই। তাই সানস্ক্রিন ক্রিম না মেখে বের হবেন না কোথাও। ত্বক ঠিক রাখতে দিনে একাধিকবারও ব্যবহার করতে পারেন।

ঠিক প্রসাধনী ব্যবহার করুনপ্রসাধনী কী দিচ্ছেন

Reneta

সাজগোজ এবং ত্বক রক্ষায় আপনি কোন প্রসাধনী ব্যবহার করছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বয়সের ছাপ নিয়ন্ত্রণে রাখতে ৩০ বছরের পরের সবার সকাল ভিটামিন সি ও রাতে ভিটামিন এ সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করা উচিত।

রাতে নিয়মিত ত্বকের যত্ন নিন

রাতে-দিন-আইক্রিম

রাতে ঘুমানোর আগে দৈনিক নিয়ম করে ক্রিম ব্যবহার করুন, চোখের ক্রিম দিন এবং ঠোঁটের যত্ন নিন। ঘুমানোর সময় আপনার বিশ্রামরত ত্বকের জন্য এগুলো খুব উপকারী।

মেকআপ না তুলে ঘুমাবেন না

মেকআপ তুলে ঘুমান

যত ক্লান্তই থাকুন, ত্বকে মেকআপ নিয়ে কখনই ঘুমিয়ে পড়বেন না। ঘুমানোর আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে, ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর ঘুমাবেন। এতে আপনার ব্ল্যাকহেডস হবার আশঙ্কাও কম থাকবে।

খাবার বুঝে খান

ধূমপান অ্যালকোহল বাদ দিন

আপনার শরীরকে আপনি যা খাওয়াবেন, আপনার ত্বকে সেটারই প্রতিফলন ঘটবে। ফ্যাটি বা তেলযুক্ত খাবার, অ্যালকোহল বা ধূমপান যত কম করবেন, আপনা ত্বক তত বেশি সতেজ, সজীব থাকবে।

পর্যাপ্ত ঘুমান

পর্যাপ্ত ঘুম

গবেষণায় দেখা গেছে, সাত ঘন্টার কম যারা ঘুমান, তাদের ক্ষেত্রে হুট করে বুড়ো হয়ে যাবার বা ত্বকে বয়সের ছাপ অনেক বেশি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।

ব্যায়াম করুন, তরুণ থাকুন

নিয়মিত ব্যায়াম

নিয়মিত ব্যায়াম শুধু আপনার স্বাস্থ্যই ভালো রাখে না, আপনার ত্বকেও আনে চিরসবুজ ভাব। ঘাম ঝড়িয়ে ব্যায়াম করলে আপনার মধ্যে বয়সের ছাপ বোঝা যাবে অন্যদের তুলনায় অনেক কম।

দুশ্চিন্তা বাদ দিন

দুশ্চিন্তা বাদ দিন

মেজাজ ফুরফুরে না রেখে সারাক্ষণ দুশ্চিন্তা করলে যে কারও বয়সের চেয়ে তাকে পাঁচ বছর বেশি বয়স্ক লাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্বকলাইফস্টাইললিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT