চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স বাড়ছে, শরীর জানিয়ে দেয় সে কথা: অমিতাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

প্রায় এক বছর ধরে গণমাধ্যমে কোন ধরণের সাক্ষাৎকার দেননি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। সম্প্রতি মুক্তির মিছিলে রয়েছে অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর অভিনীত ‘১০২ নট আউট’ সিনেমাটি। ৪ মে ভারতসহ বিশ্বজুড়ে মুক্তিপাবে উমেশ শুক্লা পরিচালিত সিনেমাটি। এছাড়া আমির খানের সঙ্গে প্রথমবারের মত অভিনয় করেছেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে।

সিনেমা প্রচারণার প্রয়োজনে রেডিফ.কমকে দেয়া অমিতাভের সাক্ষাৎকারটি চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ভাষান্তর করা হলো:

অনেক দিন ধরে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না। বিশেষ করে কোন সাক্ষাৎকার দেননি। কেন?সাক্ষাৎকার মানে অন্যের প্রশ্ন। আর প্রশ্ন মানে তার উত্তর পাবার অধিকার। আমার তো কিছু আর বলার নেই। তাই সাক্ষাৎকারের প্রয়োজন হয়ে ওঠেনি। এখন সিনেমা মুক্তির সময় এসেছে ফলে কথা বলারও সময় এসেছে চলচ্চিত্রের প্রচারণার প্রয়োজনীয়তায়। দর্শকের কাছে সিনেমা সংক্রান্ত তথ্য জানানোর জন্য এখন কথা বলছি। আমি এখন কথা বলছি স্বার্থপরের মত কেবল নিজের প্রয়োজনে।

চিকিৎসা পরবর্তী দিনগুলো কেমন কাটল?
অসুস্থতা এবং আঘাতে কিছুটা বিক্ষিপ্ত সময় পার করেছি।

এখন কি সুস্থ অনুভব করছেন? মানে স্বাস্থ্য ঠিক হয়েছে?
আমি সম্প্রতি কাজ করতে গিয়ে কিছু আঘাত পেয়েছি। আগের আঘাতগুলোতো রয়েছে। বয়স বাড়ছে। শরীর জানিয়ে দেয় সে কথা। চিকিৎসার মধ্য দিয়ে শরীরকে নিয়ন্ত্রণে রাখছি। আশা তো সবসময় থাকে পূর্ণ সুস্থ হয়ে ওঠার।

‘১০২ নট আউট’ চেলচ্চিত্রে অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর

আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ করলেন। যতদূর জানি বিপজ্জনক কিছু স্টান্ট করেছেন সিনেমাটিতে। এ বয়সে একটু বেশি ঝুঁকি নেওয়া হচ্ছেনা?
তাতো ঝুঁকি থাকেই। তবে অভিনয়ের সময় এ বিষয়টাতে মনোযোগ এখনও দিতে ইচ্ছে করে না। বরং ঝুঁকি নিতেই ভালো লাগে। তাছাড়া যথেষ্ট সতর্কতা এবং পেশাদারিত্ব মেনেই সমস্ত দৃশ্য গ্রহণ করা হয়। ফলে ঝুঁকির ভাবনা অনেকটা কম থাকে।

Reneta

শতবর্ষী’র চরিত্রে অভিনয় করছেন?
লেখক সৌম্য দোষী এবং পরিচালক উমেশ শুক্লা  তারুণ্যমাখা শতবর্ষী যে চরিত্র চিন্তা করেছেন আমি তা কেবল তুলে ধরার চেষ্টা করেছি।

১০২ বছরের শ্মশ্রুমন্ডিত গেটাপের সঙ্গে কোথায় যেন ‘গজগামিনী’র মকবুল ফিদা হোসেনের সাথে মিলে যায়?
আমি এভাবে ভাবিনি। কিন্তু যেহেতু বলছ, ভাবতে আপত্তি নেই।

ঋষি কাপুরের সঙ্গে এক দশকের বেশি সময় পরে অভিনয়? এতদিন পরে কেমন লাগছে?
আমরা অনেকগুলো সিনেমা একসঙ্গে করেছি। যা আমাদের দুজনের কাছেই আনন্দের স্মৃতি। যেভাবে বললে তাতে মনে হয়েছে আমাদের ২৭ বছরে আর দেখায় হয়নি কিংবা কোন কথা হয়নি! কিংবা পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম! তাতো নয়।

মেয়ে শ্বেতা’র সঙ্গে বাবা অমিতাভ বচ্চন

সিনেমার নাম ‘১০২ নটআউট’। অমরত্বের আকাঙ্ক্ষার আওয়াজ পাওয়া যায়? এ নিয়ে কি পরিচালকের সঙ্গে কখনও আলাদা করে কথা হয়েছে কিংবা সহ অভিনেতার সঙ্গে?
আমি এতটা গভীর দর্শন নিয়ে কথা বলার যোগ্যতা রাখিনা। কিন্তু হ্যাঁ, এটা মানি জন্মেছি যখন তখন মৃত্যু অনিবার্য। তবে বিদায়ের আগে পর্যন্ত আনন্দে ভরা জীবন, অর্থবহ জীবন কাটিয়ে যেতে পারাটাই আসল।

আপনার কন্যা শ্বেতা লেখক হয়েছেন। কেমন লাগছে?
বাবা হিসেবে দারুণ গর্বিত। কারণ সে আমার বাবার পরম্পরা নিজের ইচ্ছাতেই বেছে নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানঋষি কাপুর
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT