চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়কটের ৫২ বছর পুরনো রেকর্ড ভাঙলেন হেলস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
রেকর্ড ইনিংস খেলে মাঠ ছাড়ছেন হেলস

রেকর্ড ইনিংস খেলে মাঠ ছাড়ছেন হেলস

ইংলিশ কাউন্টি ক্রিকেটের ইতিহাসে ওয়ানডের ফাইনালে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এখন অ্যালেক্স হেলসের। নটিংহ্যামশায়ারের হয়ে অপরাজিত ১৮৭ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলের এই ওপেনার। যেটি ভেঙেছে ৫২ বছরের পুরনো একটি কাউন্টি রেকর্ড।

লর্ডসে সারের বিপক্ষে ওয়ানডে কাপের ফাইনালে নেমেছিল নটিংহ্যামশায়ার। তাতে রেকর্ড ইনিংসটি খেলে দলকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন হেলস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৯৭ রান তুলেছিল সারে। ওপেনার মার্ক স্টোনম্যানের অপরাজিত ১৪৪ রানে এই সংগ্রহ পায় দলটি। পরে স্টোনম্যানের ইনিংসটি আড়ালে ঠেলে দেন হেলস।

Banglabid

রেকর্ডময় অপরাজিত ১৮৭ রানের ইনিংসটি খেলতে ১৬৭ বল ব্যবহার করেছেন হেলস। যাতে আছে ২০টি চার ও ৪টি ছয়ের মার। এদিন ৮৩ বলে সেঞ্চুরিতে পা রাখেন এই ওপেনার। যদিও ব্যক্তিগত ৯ রানের মাথায় পোপের হাতে জীবন পেয়েছিলেন। সেটাকেই দারুণভাবে কাজে লাগালেন পরে।

ইনিংসটি দিয়ে ৫২ বছর পুরনো একটি ইংলিশ কাউন্টি রেকর্ড ভেঙেছেন হেলস। কাউন্টির ফাইনালে সর্বোচ্চ সংগ্রহের আগের রেকর্ডটি ছিল জিওফ বয়কটের। সেই ১৯৬৫ সালের ফাইনালে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন বয়কট। অর্ধ-শতাব্দী অক্ষত থাকা ইনিংসটাই এদিন টপকে গেলেন হেলস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেক্স হেলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিভক্তি ছুঁয়েছে গ্রামের উঠান

পরবর্তী

‘রাজনীতি’ ছবিটা দেখব: মিশা সওদাগর

পরবর্তী
মৌলিক গল্প হিসেবে ‘রাজনীতি’ ছবিটার খুব প্রশংসা শুনছি সবার কাছ থেকে। ছবিটা দেখার খুব ইচ্ছা। দুয়েকদিনের মধ্যে হলে গিয়ে ছবিটা দেখব। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বলেছেন এ কথা।

‘রাজনীতি’ ছবিটা দেখব: মিশা সওদাগর

খালেদা জিয়া

অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদার পুন:তদন্তের আবেদন আপিল বিভাগে খারিজ

সর্বশেষ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT