চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় সংগ্রহের সম্ভাবনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজকোটের দারুণ উইকেট। ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। এমন উইকেটে পেয়ে পাওয়ার প্লেতে ভালোই ব্যাট চালিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তুলেছে ৫৪ রান। পরে দুই উইকেট হারালেও বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে রেখেছে টাইগাররা।

বাংলাদেশ-৯৭/৩ (১২.১)

টস হেরে ব্যাট করতে নেমে দীপক চাহারের করা উদ্বোধনী ওভারে ৬ রান তুলে শুরু, ওভারের শেষ বলে বাউন্ডারি তুলে নেন লিটন দাস। খলিল আহমেদের করা দ্বিতীয় ওভারের শুরু থেকে সপাটে পিটিয়েছেন নাঈম শেখ, প্রথম তিন বলেই হাঁকিয়েছেন চার। সেই ওভারে ১৪ রান তুলে পাওয়ার প্লেতে বড় রান সংগ্রহের ইঙ্গিত বাংলাদেশের। চাহার নিজের দ্বিতীয় ওভারে চার রান দিয়ে খানিকটা চাপ কমান ভারতীয় বোলারদের।

খলিল আহমেদের করা পঞ্চম ওভারে ৯ রান তুলে নেন লিটন-নাঈম জুটি। সেই ওভারের শেষ বলে পায়ের আঙুলে ব্যথা পান লিটন।

পরপরই যুজবেন্দ্র চাহালকে উইকেট দিয়ে বসেছিলেন লিটন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বেড়িয়ে আসতে গিয়ে হন পরিষ্কার স্টাম্পড। কিন্তু টিভি রিপ্লেতে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যেতেই ঘটল সর্বনাশ। রিপ্লেতে দেখা গেল স্টাম্প পার হওয়ার আগেই বল ধরে স্টাম্পিং করেছেন উইকেটরক্ষক রিশভ পান্ট। পরে আউটের সিদ্ধান্ত পাল্টে উল্টো নো বল ডাকেন আম্পায়ার। ফ্রি-হিটসহ টানা দুই বলে চার মেরে জবাব দেন লিটন।

ওয়াশিংটন সুন্দরের করা পরের ওভারে আবারও জীবন পান লিটন। সপ্তম ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়ে বল তুলে দিলেন লেগে। ভারত অধিনায়ক রোহিত শর্মা গিয়েছিলেন নিচে, কিন্তু বল তার পিচ্ছিল হাত গলে পড়ে যায় মাটিতে।

Reneta

দুবার মুফতে জীবন পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেননি লিটন। নিজেরই ভুলে ছুঁড়ে এলেন উইকেট। চাহালের বল আঘাত হেনেছিল প্যাডে, লিটন তা দেখতে পাননি। না দেখে রান নিতে গিয়েই করলেন ভুল, বল পেয়ে এবার তাকে পার পেতে দিলেন না রিশভ। উইকেট ভেঙে করলেন রানআউট। ৪ চারে ২১ বলে ২৯ করে উইকেট দেন লিটন।

পরে ৩১ বলে ৩৬ করে নাঈম শেখ, আর ৬ বলে ৪ করে মুশফিক ফিরে গেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT