কক্সবাজার থেকে: টস জিতে আগে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের। শুরুটাও মন্দ হয়নি। শামীমা-আয়শার ওপেনিং জুটি থেকে আসে ২০ রান। তাতে বড় হয় প্রত্যাশার বেলুন। কিন্তু পাকিস্তানের মেয়েদের ঘুরে দাঁড়ানো বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ৮১ রানের বেশি করতে পারেনি টিম টাইগ্রেস।
বাংলাদেশ- ৮১/৮ (২০)
আগের ম্যাচে মাত্র ৩০ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছিল সালমা খাতুনের দল। এবার স্বল্প পুঁজি নিয়ে সিরিজ বাঁচানোর কঠিন দায়িত্ব জাহানারা-পান্নাদের সামনে।
শুক্রবার নিগার সুলতানা করেন সর্বোচ্চ ১৯ রান। রুমানা আহমদে ১২ ও শামীমা সুলতানা করেন ১০ রান। আর কোনো ব্যাটারই তিনঅঙ্ক ছুঁতে পারেননি।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচ। পেসার পান্না ঘোষকে একাদশে ফিরিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাদ পড়েন ২ বছর পর টি-টুয়েন্টি দলে ফেরা লতা মন্ডল।
ইনিংসের শুরুতে ছিল ভালো কিছুর ছাপ। কিন্তু সফরকারী দলের বোলাররা ডট বল করে চাপ বাড়ায় টাইগ্রেস ব্যাটারদের। রান তোলার চাপে পড়ে উইকেট বিলিয়ে আসতে থাকেন স্বাগতিকরা। বড় শট খেলতে না পারার দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের ইনিংসে কেবল তিনটি চার ও একটি ছয়ের মার।
নাসরা সানধু ও নিদা দার দুটি করে উইকেট নেন। আনাম আমিন ও আয়মান আনোয়ার নেন একটি করে উইকেট নেন।







