চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ধামাকা আসছে, বললেন রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

এ বছর রোশানের কোনো ছবি মুক্তি পায়নি। ‘বেপরোয়া’ আসবে এমন ঘোষণা একাধিকবার শোনা গেলেও আলোর মুখ দেখেনি। এ নিয়ে রোশান বলছেন, যেহেতু জাজের ছবি এটা, জাজই ভালো মতো জানে কবে মুক্তি পাবে। তিনি বলেন, এ বছর আমার বিরতি গেছে। প্রত্যেক নায়কের ক্যারিয়ারে শুরুর দিকটা মসৃণ থাকে না। ক্যারিয়ারের বয়স বাড়তে থাকলে এগুলো ঠিক হয়ে যায়। তবে ‘বেপরোয়া’ আসার কথা ছিল। একাধিক জটিলতায় পড়ে আসেনি। শুনেছি, ২০১৯-এর শুরুতে আসবে।

রোশান আরও বলেন, ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক আগাচ্ছে। মানুষ হলে যাচ্ছে। এ বছর ভালো ভালো কয়েকটি ছবি আমাদের ইন্ডাস্ট্রিকে আরো সমৃদ্ধ করেছে। ‘পোড়ামন ২’, ‘দেবী’, ‘দহন; এসব দেশীয় ছবিগুলো বেশী ভালো হয়েছে। শাকিব ভাইয়ের বাইরের ছবিগুলোও আলোচনায় ছিল। তুলনা করলে বাইরের চেয়ে আমাদের দেশের ছবিগুলো বেশী ভালো ব্যবসা করেছে।

জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবির মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্রে আসেন রোশান। এরপর জাজের ‘ধ্যাততেরিকি’ এবং কলকাতায় দেবের সঙ্গে ‘ককপিট’ ছবিতে কাজ করেছেন তিনি। ‘বেপরোয়া’র বাইরে চলতি বছর রোশানকে নিয়ে মাতামাতি কিছুটা কমে হয়েছে। তবে আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে একাধিক ছবির কাজ করবেন বলে জানান এই নায়ক।

চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, নতুন বছরে কয়েকটি ছবির জন্য খুব শক্তভাবে নিজেকে তৈরি করছি। বড় ধামাকা আসছে, প্রস্তুতি নিচ্ছি। দুতিনটা ছবি কাজ শুরু করবো। সবকিছু চূড়ান্ত হয়েছে। যৌথ প্রযোজনা, দেশের ছবিও থাকবে। জাজ এবং জাজের বাইরে সবমিলিয়ে। এর বেশী কিছু এখন বলতে পারবো না। কড়াভাবে নিষেধ রয়েছে। ওইসব ছবির জন্য শুদ্ধ ভাষা চর্চা, অভিনয় আরো উন্নত, নাচ, মারামারি এবং দৈহিক গড়নে নজর দিতে হচ্ছে। জিমে সময় দিচ্ছি বেশী। যে কাজগুলো করবো অবশ্যই ভালো কাজ। দর্শক সারপ্রাইজ পাবে।

সবশেষে রোশান বলেন, দেশের ছবিকে আগে প্রাধান্য দেই। নিজেদের শিল্পী নিয়ে আগে কাজকে গুরুত্ব দেই। একজন শিল্পী সবার। সে যে দেশেরই হোক। তবে আমরা সবখানেই কাজ করতে চাই। তবে দেশের ছবিকে প্রাধান্য দিয়ে বাইরে কাজ করলে আমরা আরও সুনাম আনতে পারবো। এতে আমাদের ইন্ডাস্ট্রি আরো উন্নত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াযৌথ প্রযোজনারোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT