চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ
তিনবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন আরেকবার সুযোগ এলে ‘শিরোপা’ হাতছাড়া করবে না তার দল।
 
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এক প্রশ্নের উত্তরে হাবিবুল বাশার বলেন ‘এটি অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ। এই ধরনের টুর্নামেন্ট সবসময়ই চ্যালেঞ্জ হয়। এশিয়া কাপে বাংলাদেশ আগেও ফাইনাল খেলেছে। তখন আমরা জিততে পারিনি। আশা করছি, যদি এরকম পরিস্থিতিতে যেতে পারি, এবার হয়তো মিস করব না।’
 
ভারতে বিশ্বকাপের আগে এবার শ্রীলঙ্কা ও পাকিস্তানে যৌথভাবে হবে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান। তাদের বিপক্ষে লড়েই জায়গা করতে হবে সুপার ফোরে। গত বছর টি-টুয়েন্টি সংস্করণে যা করতে পারেনি সাকিব আল হাসানের দল।
ওয়ানডে সংস্করণ হওয়ায় এবার বড় আশা দেখছেন নির্বাচক প্যানেলের এই সদস্য, ‘এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। বাকি যে দলগুলো, সবাই কিন্তু সময়ের সঙ্গে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়েছে। শ্রীলঙ্কাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যদি ভালো করতে হয়।’
‘গত এক বছরের পারফরম্যান্স যদি দেখেন, তাহলে আমরা আশাবাদী হতেই পারি। তবে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমার মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভালো করছি।’
ট্যাগ: এশিয়া কাপজাতীয় দলমিরপুরলিড স্পোর্টসহাবিবুল বাশার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরআন পোড়ানো বন্ধে পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন

পরবর্তী

টিকা নেবেন কোন হাতে!

পরবর্তী
তরুণীকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকা নেবেন কোন হাতে!

শামীম আশরাফ চৌধুরী, এশিয়া কাপের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ধারাভাষ্য তালিকায় পরিবর্তন, থাকছেন শামীম

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT