চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে শুরু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

শুধু নেইমার গোলটা পেলেই ষোলকলা পূর্ণ হতো ব্রাজিলের। তবে বাকি সব হয়েছে একদম তাদের মন মতোই। নিজেদের ঘরে ডেকে পুঁচকে বলিভিয়াকে বিধ্বস্ত করে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ এক সূচনা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কনমেবল অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সেলেসাওরা। করিন্থিয়াসের মাঠে সেই ম্যাচে বলিভিয়াকে এক এক করে ৫ গোল দিয়েছে টিটের দল। ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে শুরু। পরে জোড়া গোল করেছেন রবের্তো ফিরমিনো, ফিলিপে কৌতিনহো করেছেন একটি। আর বাকি গোলটি বলিভিয়ান হোসে কারাস্কোর!

ম্যাচের ১৬ মিনিটে দুই ডিফেন্ডারের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাওয়া ব্রাজিলের। ডি-বক্সে থাকা মার্কুইনহোসকে মার্কিং করতে ভুলে গিয়েছিলেন বলিভিয়ান খেলোয়াড়রা, সেই সুযোগটা কাজে লাগান জুভেন্টাসের ডিফেন্ডার ডানিলো। তার ক্রস খুঁজে পায় মার্কুইনহোসকে, ম্যাচের শুরুর মত আর ভুল করেননি পিএসজি ডিফেন্ডার। পাঁচ মিনিটের মাথায় প্রথম একটি হেড লক্ষ্যে রাখতে পারেননি, দ্বিতীয়বার সেই ভুল হয়নি। বল ঠিকই লক্ষ্য খুঁজে নিয়েছে।

৩০ মিনিটে স্বাগতিকদের দ্বিতীয় গোলটি উপহার দেন ফিরমিনো। নেইমারের পাস খুঁজে নেয় পেনাল্টি বক্সে অরক্ষিত অবস্থায় থাকা রেনান লোডিকে। এই ফুলব্যাককে শুধু বলটা বাড়াতে হয়েছে ফিরমিনোর দিকে। বলতে গেলে হেসেখেলেই ব্রাজিলকে দুই গোলে এগিয়ে দেন লিভারপুল ফরোয়ার্ড।

গোল না পেলেও ম্যাচে দুই গোলে প্রত্যক্ষ অবদান রেখেছেন নেইমার। ৪৯ মিনিটে তার ক্রস ধরেই ব্রাজিলকে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি তুলে নিয়েছেন ফিরমিনো।

ভাগ্য সহায় হলে ৬৬ মিনিটে নিজের নামের পাশে গোল থাকতো নেইমারের। পেনাল্টি এরিয়ায় থাকা পিএসজি তারকার দিকে চিপে বল বাড়ান বার্সা তারকা কৌতিনহো। তবে তার ক্রসে বল নেইমার পর্যন্ত আর পৌঁছানোর সময় পায়নি, তার আগেই নিজের গায়ে বল লাগিয়ে তা জালে জড়ান বলিভিয়ান ডিফেন্ডার হোসে কারাস্কো।

Reneta

নিজে না পেলেও কৌতিনহোকে দিয়ে পঞ্চম গোলটি করান নেইমার। দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে কৌতিনহোর দারুণ এক দৌড় দেখে ক্রস বাড়ান নেইমার, বার্সা তারকাও সুযোগের হাতছাড়া করেননি, তার হেড জাল খুঁজে পেলে ২০১৯ সালের পর বলিভিয়ার জালে পাঁচ গোল দিয়ে ম্যাচ শেষ করে ব্রাজিল।

এর আগে আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে কলম্বিয়া। লুইস মুরিয়েলের জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে কার্লোস কুইরোজের দল।

আগামী ১৪ অক্টোবর একইদিনে খেলতে নামবে সবগুলো দল। বলিভিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা, পেরুর মাঠে খেলতে যাবে ব্রাজিল। ইকুয়েডরের আছে ম্যাচ আছে উরুগুয়ের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারবলিভিয়াব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT