সাউথ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়ে ৭ ম্যাচ সিরিজে ৩-১ তে এগিয়ে গেলো মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া প্রোটিয়ারা নির্ধারীত ৫০ ওভারে সংগ্রহ করে ১৭০ রান।
প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান সংগ্রহ করেন ওপেনার লাম স্মিথ। এছাড়া ওয়ান মুলডার ১৩, ডায়েন গালিম ২৮, কেল ভার্নি ৩৪, ইয়াকিল ইব্রাহিম ১৮ তাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌছাতে পারেননি। প্রোটিয়াদের পাঁচ জন ব্যাটসম্যানই আউট হন ০ রানে।
জুনিয়র টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।
১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সাইফ হাসানের সাথে ৩৩ রানের পার্টনারশিপ গড়ে পিনাক ঘোষ ফিরে গেলে সাইফের সঙ্গী হন নাজমুল হাসান সান্তো।
তারা দুজনে ১২৪ রানের পার্টনারশিপ গড়েন। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ ফিরে গেলেও অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গী করে সান্তো দলকে জয়ের বন্দরে পৌছে দেন।
টাইগারদের পক্ষে সান্তো ৬৯ ও সাইফ করেন ৫৪ রান।







