বিশ্বকাপ থেকেই স্বপ্নের ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশ সাউথ আফ্রিকা বিপক্ষে সিরিজে যেনো দাঁড়াতেই পারছিলো না। তবে টাইগার ঘুরে দাঁড়ানো যে শুধু মাত্র সময়ে ব্যাপার, তা প্রমাণ করে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিলো। আর এই জয়ের বিকল্প ছিলো না বলেই মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত আট মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি উল্লেখ করে তিনি বলেন, তবে শেষ চার ম্যাচে পরপর হার আমাদের ভাবিয়ে তুলেছিলো। আজকের ম্যাচে আমাদের সামনে জয়ের বিকল্প ছিলো না।
এই ম্যাচে ছেলেরা দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। টসে জয় বোলারদের সামনের পথটা সহজ করে দিয়েছে। আর সেটাই কাজে লাগিয়েছে তরুণ মোস্তাফিজ ও নাসির সাকিবরা। নাসির বিশ্বকাপ থেকেই ভালো বল করছে।
এই ম্যাচে তার সাথে সাকিবও অনেক ভালো বল করেছে। ইনজুরি থেকে ফিরে এসে মাহামুদুল্লাহ অনেক ভালো করেছে। আসলে আজ আমাদের সামনে জয়ের বিকল্প ছিলোনা।
এই পিচে ১৬০ মোটেও যথেষ্ট সংগ্রহ নয় বলে মনে করছেন প্রোটিয়া অধিনায়ক হাসিম আমলা। তবে তাদের সামনেও জয়ের সুযোগ ছিলো উল্লেখ করে তিনি বলেন, আমাদেরও সুযোগ ছিলো। যখন তারা ২০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে আমরা জিতলেও জিততে পারতাম। কিন্তু আমরা তাদের পার্টনারশিপ ব্রেক করতে পারিনি।
দলের তরুণ বোলার রাবাদার প্রসংশা করে তিনি বলেন, সে আমাদের জন্য ভালো সম্পদ। সে নিজেকে আরও সামনে টেনে নিতে পারবে বলে আমার বিশ্বাস তার।







