বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি সেপ ব্লাটার (৭৯) এবং ভাইস প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির (৬০) ৯০ দিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা তাদের আবেদন খারিজ করে দিয়েছে ফিফার আপিল কমিটি।
বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ফিফার এথিকস কমিটির পক্ষ থেকে তদন্তকালে চলতি বছরের অক্টোবরে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ফিফার জন্য ‘প্রতিকূল’ চুক্তি স্বাক্ষর এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা প্রেসিডেন্ট প্লাতিনিকে ‘অবৈধ অর্থ প্রদানের’ অভিযোগ রয়েছে ব্লাটারের বিরুদ্ধে। তবে দুজনই তাদের বিরুদ্ধে ওঠা সকল অপকর্মের অভিযোগ অস্বীকার করে আসছে।
ফিফাতে সুইজারল্যান্ডের নাগরিক ব্লাটারের পদে স্থলাভিষিক্ত হতে চাওয়া প্লাতিনি তার অধীনে কাজ করার সময় ৯ বছরেরও আগে অভিযোগ ওঠা ২ মিলিয়ন ইউরো অর্থ প্রাপ্তিকে ‘বৈধ ক্ষতিপূরণ’ বলে উল্লেখ করেছেন।
১৯৯৮ সাল থেকে ফিফার প্রেসিডেন্ট পদে থাকা ব্লাটারের বিরুদ্ধে সুইস এটর্নি জেনারেলের চালু করা ফৌজদারি মামলার পরে তাদের পদ স্থগিত করা হয়।
২০০৫ সালে ফিফা এবং জ্যাক ওয়ার্নারের মধ্যকার টিভি সত্ত্ব চুক্তির বিষয়ে দুর্নীতির অভিযোগটিকে গুরুত্ব দিয়ে এথিকস কমিটির তদন্ত পরিচালিত হয়। ওয়ার্নার উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ এর সাবেক সভাপতি।
মানসিক আঘাতজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়া ব্লাটারকে গত সপ্তাহে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়।







