চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ২০ জুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৭
আদালত
A A

হত্যার দুই বছরেরও বেশি সময় পর মঙ্গলবার ব্লগার, বিজ্ঞান লেখক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের কথা থাকলেও তা হয়নি।

আদালতের পিপি মফুর আলী অভিযোগ গঠন বিষয়টিকে তার বোঝার ভুল হিসেবে স্বীকার করে বলেন, মঙ্গলবার অভিযোগ গঠন হয়নি। আমার বুঝতে ভুল হয়েছিলো। আগামী ২০ জুন অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালতের পিপি মফুর আলীর বরাতে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম জানায়, মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত ছয়জনকে অভিযুক্ত করে দেয়া অভিযোগপত্রের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর বিচারক আগামী ২০ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

Banglabid

মফুর আলী জানান, মঙ্গলবার তিন আসামীকে আদালতে হাজির করা হয়। তারা জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য ২০ জুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এর আগে গত ৮ মে ছয়জনকে আসামি করে দেয়া চার্জশিট আদালতে গৃহীত হয়। চার্জশিটভুক্ত ৬ আসামি হচ্ছেন, আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সাফিউর রহমান ফারাবী (৩০)। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক আছেন। আর বাকি তিনজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

আগের চার্জশিটে ৫ জনকে আসামি করা হলেও সম্পূরক অভিযোগপত্রে নতুন করে যুক্ত করা হয়েছে উগ্রপন্থী ব্লগার সাফিউর রহমান ফারাবীর নাম। আর চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়েছে ফটো সাংবাদিক ইদ্রিসসহ ১০ জনকে।

Reneta

এর আগে গত বছরের ২৮ আগস্ট ৩০২ ও ৩০ ধারায় পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হলে পর্যবেক্ষণ আদেশে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেওয়ায় সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী গত ১৮ জানুয়ারি সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার জিআর শাখায় জমা দেন।

২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে (৩২)।

পেশায় ব্যাংকার অনন্ত বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লেখতেন। তার লেখা ও সম্পাদিত বিজ্ঞান-বিষয়ক বই রয়েছে। বিজ্ঞান-বিষয়ক ছোট-কাগজ ‘যুক্তি’ নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত বিজয়।

ঘটনার একদিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত বিজয় দাশ হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেহেরপুরের একমাত্র যক্ষা ক্লিনিকে নেই কোন চিকিৎসক

পরবর্তী

ব্রহ্ম‏পুত্র পাড়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল উদ্যান

পরবর্তী

ব্রহ্ম‏পুত্র পাড়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল উদ্যান

শিশুদের মেধাবিকাশ ও দক্ষতা উন্নয়নে ব্যতিক্রমী প্রশিক্ষণ

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT