চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লকবাস্টার একটি ছবি হবে ‘অপারেশন সুন্দরবন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বহুল আলোচিত ও তারকাবহুল ছবি ‘অপারেশন সুন্দরবন’-এর মুক্তির সম্ভাব্য তারিখ ২০২০ সালের ঈদুল আযহা। সুন্দরবন জলদস্যু মুক্ত ঘোষণা করার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) এমনটাই জানালেন ছবির নির্মাতা দীপঙ্কর দীপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুন্দরবন জলদস্যু মুক্ত ঘোষণা করার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হলো বাগেরহাট জেলা স্টেডিয়ামে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এম পি।

অনুষ্ঠানে সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযানের উপর ভিত্তি করে, র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি ও থ্রি হুইলারস লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের সাথে পরিচয় অনুষ্ঠান হয়। এখানে সিনেমার লোগো উন্মোচন করার পর নির্মাতা জানান, ২০২০ সালের ঈদ-উল-আজহায় মুক্তি পাবে ছবিটি।

Banglabid

অনুষ্ঠানে একটি অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে সিনেমাটির থিম তুলে ধরা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিনেমাটির লোগো পোস্টার উন্মোচন করেন। তারপরে কলাকুশলীদের সাথে পরিচয় করানো হয়।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , সামিনা বাশার, দীপু ইমাম, এহসানুর রহমানসহ আরও অনেকে।

কলাকুশলীদের সাথে উপস্থিত ছিলেন যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি-হুইলার্স লিমিটেডের খালেদুর রহমান জুয়েল। ডিসেম্বর মাসে মহরতের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানানো হয়।

Reneta

ছবিটি নিয়ে আশাবাদী নির্মাতা দীপঙ্কর দীপন। তিনি বলেন: ‘ঢাকা অ্যাটাক’ মুভি করার জন্য যখন র‌্যাবের বর্তমান ডিজি বেনজীর স্যার ডিএমপির পরিচালক ছিলেন- তার অনুপ্রেরণায় ‘ঢাকা অ্যাটাক’ নির্মিত হয়েছিল। এবারও তারই তত্ত্বাবধায়নে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি নির্মিত হচ্ছে।

নির্মাতা জানান, সিনেমাটির গল্পের জন্য প্রায় দেড় বছরব্যাপী সময় ধরে সুন্দরবনের জলদস্যু, প্রান্তিক জনগোষ্ঠী ও এর সাথে সংশ্লিষ্ঠ বিভিন্ন মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণা করেছেন তিনি ও তার টিম।

কাস্টিং সম্পর্কে তিনি বলেন: গল্পের প্রয়োজন অনুযায়ী দুর্দান্ত একটি মাল্টিকাস্ট পেয়েছি এই সিনেমায়। রিয়াজ ভাই প্রায় ৪ বছর পর কোন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। সিয়াম আর ফারিয়া প্রথমবারের মত জুটি হয়ে কাজ করছেন। রোশানের বিপরীতে একটি সারপ্রাইজ কাস্ট অপেক্ষা করছে। ছোট পর্দায় মেধাবী মনোজ প্রামানিক আর ভীষণ সম্ভাবনাময়ী সামিনা বাশার আছে। অনেক চরিত্রের এই ছবিতে আরো অনেক অসাধারণ অভিনয়শিল্পী যুক্ত বলে আশা করছি।

সামনে আছে মহড়া, র‌্যাব ট্রেনিং সেন্টারে ট্রেনিং- ফিল্ড ভিজিট। অনেক কিছু আছে। ছবিটি ভাল করার জন্য কোন কিছু কমতি রাখবো না আমরা। বাঘসহ অন্যান্য পশুপাখির অ্যানিমেশনে আন্তজার্তিক মানের টেকনিক ব্যাবহার করবো আমরা-এমনটাই জানান দীপন।

‘অপারেশন সুন্দরবন’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন: এই ছবিটির সাথে যুক্ত হওয়ার অনেক কারণ আছে। যেমন পরিচালক, প্লট, আইন শৃঙ্খলাবাহিনী ও চরিত্র। সব মিলিয়ে এটি একটি স্পেশাল ছবি হবে। সিয়াম বলে, চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। তার চরিত্রটি একজন মেজরের, যে র‌্যাবের একটি বাহিনী প্রধান।

নুসরাত ফারিয়া বলেন: ‘ঢাকা ২০৪০’ এর কাজের অভিজ্ঞতা আমাকে এই ছবিতে কাজ করে আগ্রহী করেছে। আর এটা আমার প্রথম ছবি যেটায় দেশ প্রেম বড় একটি ভূমিকা রেখেছে। রোশান বলেন , পরিচালক দীপংকর দীপনের সাথে কাজ করার আগ্রহ ও ডিফেন্স চরিত্রের কারণে এই ছবিটি আমার জন্য স্পেশাল। তাসকীন রহমান বলেন: আমি বিশ্বাস করি পরিচালক দীপংকর দীপন খারাপ ছবি বানাতে শিখেন নাই আর তিনি আমার জন্য সব সময় স্পেশাল কিছু ভাবেন। কেন সিনেমা নিয়ে আপনি উত্তেজিত এই প্রশ্নের উত্তরে মনোজ বলেন: চরিত্রই আমাকে টেনেছে। গল্পের কারণে চরিত্রটি বলতে পারছি না। তবে এটা অসাধারণ।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন র‌্যাব ডিজি ড. বেনজীর আহমেদ। তিনি বলে র‌্যাবের সদস্যরা সুন্দরবনে কী অপরিসীম কষ্ট করেছেন- তা দেখার জন্য দীপন ৪-৫ বার সুন্দরবন গেছেন। ও জানে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা কী ভীষণ কঠিন ছিল। আমার বিশ্বাস ও ভাল সিনেমা বানাবে যেটা ব্লকবাস্টার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনজিয়াউল রোশানতাসকিন রহমানদীপু ইমামনুসরাত ফারিয়ামনোজ প্রামানিকরিয়াজ আহমেদলিড বিনোদনসামিনা বাশারসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কেউ মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়নি’

পরবর্তী

নতুন আইনে কি সড়কে শৃঙ্খলা ফিরবে?

পরবর্তী

নতুন আইনে কি সড়কে শৃঙ্খলা ফিরবে?

নেশা, জুয়া ও সন্ত্রাস থেকে উত্তরণের বড় হাতিয়ার সংস্কৃতি: মেয়র আতিক

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT