ব্রয়লার মুরগির মাংস নিরাপদ করার উদ্যোগ

ব্রয়লার মুরগির খামারে অনেক মুরগি থাকছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্রয়লার মুরগির মাংস বিপণন ব্যবস্থাপনা স্বাস্থ্যকর ও নিরাপদ করতে উদ্যোগ নিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সে সঙ্গে ক্ষতিকর রাসায়নিকমুক্ত খাদ্য দিয়ে ব্রয়লার উৎপাদন বন্ধ করতেও তদারকি বাড়াচ্ছে তারা।
বাজারের দোকানগুলোতে মুরগি ড্রেসিং এর প্রচলিত পদ্ধতি নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। তারা বলছেন, মুরগি জবাই থেকে শুরু করে একই পানিতে একাধিক মুরগি ড্রেসিং ও অন্যান্য প্রক্রিয়াগুলো মোটেই স্বাস্থ্যকর নয়।
ব্রয়লারের নিরাপদ উৎপাদন ও বিপণন সম্পর্কে প্রাণিসম্পদ অধিদপ্তর ও এফএও এর যৌথ উদ্যোগে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ে জনসচেতনামূলক এক সভায় ভোক্তাদের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু উদ্যোগের কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
বরিশালের বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার ৮০টি খামারকে তদারকির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর
আরও দেখুন ভিডিও রিপোর্টে:






