চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুললেন জোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২১
বিনোদন
A A

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের পথ আলাদা হয়েছে ২০১৬ সালে। জোলি বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন সেবছরই। সেই মামলা এখনও চলছে। তার অন্যতম কারণ, দুই তারকার বিশাল সম্পত্তির ভাগাভাগি এবং তাদের সন্তানদের কাস্টডি-সংক্রান্ত জটিলতা।

সমাধানের বদলে দিনে দিনে যেন আরও জটিল হচ্ছে এই মামলা। সম্প্রতি নতুন মোড় নিয়েছে মামলাটি। ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলেছেন জোলি।

‘হলিউড নাও’ এর সূত্রে জানা গেছে, ১২ মার্চ কিছু অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে ‘ম্যালেফিশেন্ট’ অভিনেত্রী বলেছেন, তিনি পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন এবং তার কাছে যথেষ্ট প্রমাণও আছে এই অভিনেতার বিরুদ্ধে।

ছয় সন্তানের অনুরোধে ২০১৪ সালের ২৩ আগস্ট ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা জোড়া লেগে আনুষ্ঠানিকভাবে হয়েছিলেন ব্র্যাঞ্জেলিনা। দুই বছর পরই তারা আলাদা হয়ে যান।

২০১৬ সালে করা বিচ্ছেদের আবেদন করেন জোলি। পিট তাদের সন্তানদের গায়ে হাত তুলেছেন, এ অভিযোগেই বিচ্ছেদ চেয়েছিলেন জোলি। বিচ্ছেদের সঙ্গে ছয় সন্তানের অভিভাবকত্বের অধিকারও চেয়েছিলেন জোলি।

২০১৮ সালের ১১ নভেম্বর সন্তানদের যৌথ কাস্টডি নিয়ে নতুন চুক্তিপত্র তৈরি হয়, যেটাতে সম্মতি নেই জোলির। পিটও সন্তানদের সমান অভিভাবকত্ব চাইলেও সন্তানদের অভিভাবকত্বের ভাগ দিতে রাজি নন জোলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিপারিবারিক সহিংসতাব্র্যাড পিটসহিংসতাসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT