চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাড পিটের অজানা পাঁচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২০
বিনোদন
A A

হলিউডে সফল ক্যারিয়ারের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন বা প্রেমের সম্পর্কের সুবাদে সবসময়ই আলোচনায় থাকেন ব্র্যাড পিট। তাই তার সম্পর্কে প্রায় সবই জানা। তবুও কিছু মজার বিষয় আছে যেগুলো হয়তো জানা নেই অনেকেরই।

ম্যাট্রিক্স ফিরিয়েছেন: ম্যাট্রিক্স ছবিতে কেনু রিভসকে নেয়ার আগে নির্মাতার প্রথম পছন্দ ছিলেন ব্র্যাড পিট। কিন্তু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

২৯ মিলিয়নের ডিভোর্স: হলিউডের সবচেয়ে প্রিয় জুটিদের একটি ছিল ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনের জুটি। প্রেম এবং বিয়ের পর ২০০৫ সালে পিট ও অ্যানিস্টনের বিবাহবিচ্ছেদ হয়। এই বিচ্ছেদে ব্র্যাড পিটকে ২৯ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল।

চীনে নিষিদ্ধ: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ব্র্যাড পিট। তবুও চীনে নিষিদ্ধ করা হয়েছে ব্র্যাড পিটকে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘সেভেন ইয়ারস ইন তিব্বত’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য ব্র্যাড পিটকে নিষিদ্ধ করে চীন। এই চলচ্চিত্রে তিব্বতের ধর্মগুরু দালাই লামাকে ইতিবাচক ভাবে উপস্থাপন করা হয়। কিন্তু চীনের কমিউনিস্ট সরকারকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়।

মুরগীর পোশাকে নাচ: প্রথম আয় সবসময়েই স্পেশাল। ব্র্যাড পিটের ক্ষেত্রেও তাই। বড় তারকা হওয়ার আগের ঘটনা। ব্র্যাড পিটের জীবনের প্রথম আয় হয়েছিল মুরগীর পোশাক পরে নেচে। হলিউডের একটি রেস্টুরেন্টে এই কাজ করে আয় করেছিলেন তিনি।

খ্যাতির বিড়ম্বনা: ১৯৯৮ সালের জানুয়ারি মাসের ঘটনা। অ্যাথেনা রোনালদো নামের ১৯ বছর বয়সী তরুণী ব্র্যাড পিটের হলিউড হিলসের বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে পড়েন। ব্র্যাড পিট সেই সময় বাড়িতে ছিলেন না। বাড়ির কেয়ারটেকাররা সেই নারীর উপস্থিতি ১০ ঘণ্টা পরে টের পায়। তখন সেই নারী ব্র্যাড পিটের পোশাক পরে ছিলেন। পুলিশের দেয়া তথ্যে জানা যায়, সেই নারীর শীত লাগছিল বলে ব্র্যাড পিটের পোশাক পড়েছিলেন তিনি। কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাড পিটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT