চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাডম্যানকে ছাপিয়ে কোহলি, বিকালে বিপাকে প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চাইলে নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরির দিকে এগোতে পারতেন। কিন্তু দলের প্রয়োজনকেই এগিয়ে রাখলেন। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ তোলার পর বিরাট কোহলি নিজে থেকেই যখন সাজঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, নামের পাশে হার না মানা ২৫৪। দিনের খেলা তখনও বাকি ১৭ ওভার।

নিজের কীর্তির কথা না ভেবে সঠিক সিদ্ধান্তই যে নিয়েছেন ভারত অধিনায়ক, সেটা প্রমাণ হয়েছে পুনে টেস্টের দ্বিতীয় দিনের পড়ন্তবেলায়। ভারতের রানপাহাড়ের জবাব দিতে নেমে সাউথ আফ্রিকার ৩ ব্যাটসম্যান ৩৬ রানের মধ্যেই ফিরে গেছেন। প্রোটিয়ারা টপঅর্ডারে আসল আঘাতটা দিয়েছেন পেসার উমেশ যাদব, সাজঘরে পাঠিয়েছেন দুই ওপেনারকে। আরেক পেসার মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গেছেন টেম্বা বাভুমা।

ট্রিপল সেঞ্চুরি না পেলেও পুনেতে নিজের প্রথম সেঞ্চুরিতে একের পর এক কীর্তি গড়েছেন কোহলি। রেকর্ডের পাতায় পেছনে পড়ে গেছেন স্যার ডন ব্র্যাডম্যান, শচীন রমেশ টেন্ডুলকারদের মতো কিংবদন্তিরা। ভারতের হয়ে সর্বোচ্চ সংখ্যক ডাবল সেঞ্চুরির মালিক এখন কোহলি।

পুনেতে অপরাজিত ২৫৪ রানের ইনিংসটি কোহলির টেস্ট ক্যারিয়ারে সপ্তম দ্বিশতক। ৬টি করে ডাবল সেঞ্চুরি আছে টেন্ডুলকার, রিকি পন্টিং, ইউনুস খান, জাভেদ মিয়াঁদাদ, বীরেন্দ্র শেবাগ, মারভান আতাপাত্তুদের। টেস্টে কোহলির আগে সাতটি সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের।

তবে সাদা পোশাকে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির কীর্তি গড়তে হলে আরও পাঁচবার মাইলফলক ছুঁতে হবে কোহলিকে। সর্বোচ্চ ১২টি ডাবল নিয়ে শীর্ষে অস্ট্রেলীয় কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান, সেটিও আবার মাত্র ৫২ টেস্টে। একটি কম নিয়ে দুইয়ে লঙ্কান কুমার সাঙ্গাকারার। ৯টি ডাবল আছে ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারার।

ব্র্যাডম্যানের ডাবলের কীর্তি কোহলি ভাঙতে পারবেন কিনা সেটা জানা যাবে ভবিষ্যতে, তবে এরইমধ্যে অজি কিংবদন্তির আরেকটি রেকর্ড ছাড়িয়ে গেছেন ৫০তম টেস্ট নেতৃত্বে নামা ভারত অধিনায়ক। সাদা পোশাকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি দেড়শো পেরনো ইনিংস এখন কোহলির, ৯টি। ব্র্যাডম্যানের রেকর্ডটি ছিল ৮ সেঞ্চুরির।

পুনেতে একইসঙ্গে টেস্টে ৭০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন কোহলি। যা চতুর্থ দ্রুততম ইনিংসে। ১৩৮ ইনিংসে সাত হাজারে ঢোকা আগের দুই কীর্তি ছিল সাঙ্গাকারা ও ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ডসের। ১৩১ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলকের কীর্তি ওয়ালি হ্যামন্ডের।

১৭৩ বলে সেঞ্চুরি পাওয়া কোহলি ডাবল ছুঁয়েছেন আরও ১২২ বল খেলে। পরের ৫০ করেছেন মাত্র ৩৯ বলে। ৩৩ চারের সঙ্গে ভারত অধিনায়কের ইনিংসে ছক্কা ছিল কেবল ২টি। টেস্ট ক্যারিয়ারে এটা তার ২৬তম শতক।

কোহলির টেস্টে সেঞ্চুরি পেতে পারতেন রবীন্দ্র জাদেজাও। ১০৪ খেলে আউট হয়েছেন ৯১ করে। ৫৯ করেছেন আজিঙ্কা রাহানে।

ট্যাগ: বিরাট কোহলিভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ

পরবর্তী

দুই দেশের শিল্পীর শৈল্পিক যুগলবন্দি শনিবার

পরবর্তী

দুই দেশের শিল্পীর শৈল্পিক যুগলবন্দি শনিবার

মুশফিকের ৭৫, তাসামুলের আক্ষেপ, সানির ৬ উইকেট

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT