ব্রেক্সিট বিলম্বিত করতে টেরেসা মে’র কাছ থেকে আরও বিস্তারিত লিখিত প্রস্তাব আশা করছে লেবার পার্টির নেতারা। এ নিয়ে দুই পার্টির সাড়ে চার ঘণ্টা ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
দ্বিতীয় দফায় ব্রেক্সিট বিলম্বিত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার আগে লাইন বাই লাইন আলোচনা করেছে দুই পক্ষ।
হাউস অব লর্ডসের অনুমোদনের আগে এখনো দ্বিধায় আছে লেবার পার্টির শীর্ষ নেতারা।
বিলম্বিত ব্রেক্সিট অনুমোদন পাবে কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন।







