চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেকআপের ভয়ই হতে পারে ব্রেকআপের কারণ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:২৬ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্গীর সঙ্গে ব্রেকআপের ভয় কি সব সময়ে আপনাকে তাড়া করে বেড়ায়? যদি তাই হয়ে থাকে তাহলে এটাই হতে পারে আপনার ব্রেকআপের কারণ। এমনটাই জানিয়েছে একটি গবেষণা।

ইতালির ভিতা-সালুত সান রাফায়েলে ইউনিভার্সিটির গবেষকদের করা এই গবেষণায় দেখা গেছে যে, যখনই কোনো জুটি তাঁদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করে তখন সেই প্রভাব তাদের রোমান্স এবং বিশ্বস্ততায় পড়ে। ফলে সম্পর্ক আরও খারাপ দিকে যায় এবং শেষ পরিণতি হয় ব্রেকআপ।

গবেষণাটি বেশ কিছু জুটির উপরে চালানো হয়েছে যারা বেশ রোমান্টিক সম্পর্কে আবদ্ধ। তাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। প্রথম গ্রুপে বলা হয়েছে তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি গ্রুপকে জানানো হয়েছে তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে কৃত্রিম কিছু কারণ দেখানো হয়েছে। এতে দেখা গেছে যেই জুটিদের বলা হয়েছিল তাদের সম্পর্ক ভাঙ্গার সম্ভাবনা কম, তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং পরস্পরের প্রতি আস্থা বেড়ে গেছে। অন্যদিকে যাদের মনে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার সন্দেহ তৈরি করা হয়েছিল তাদের অনেকেরই সম্পর্কের অবনতি হয়েছে এবং কারও কারও সম্পর্ক ভেঙ্গেও গেছে। গবেষণাটি মোটিভেশন অ্যান্ড ইমোশন জার্নালে প্রকাশিত হয়েছিল।

গবেষণাটির গবেষক সিমোনা স্কিয়ারা বলেন, ‘দেখা গেছে যে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করেছেন যারা তাদের সঙ্গীর প্রতি ইতিবাচক মনোভাব কমে গেছে এবং সম্পর্কের গভীরতা হ্রাস পেয়েছে।’ গবেষকের মতে শুধু মাত্র ভয়ই গ্রাস করে নিচ্ছে সম্পর্কগুলোকে। এছাড়াও এর প্রভাব পরছে স্বাস্থ্যের উপরেও। অনেকেই বিষণ্ণতায় ভুগছেন সম্পর্ক ভেঙ্গে যাওয়ার আশঙ্কায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেকআপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT