বাংলাদেশ

স্ট্রোকে আক্রান্ত মেয়র আনিসুল হক আইসিইউতে

আনিসুল হক

আনিসুল হক

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সেন্ট্রাল লন্ডনে একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়রের এই অসুস্থ্যতার বিষয়টি বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে চিকিৎসকেরা তাকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিইউতে আছেন। কুরবানির ঈদের পর দেশে ফেরার আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তরের মেয়র।

দ্রুত সুস্থতার জন্য মেয়র আনিসুল হক দেশবাসীর কাছে চেয়েছেন বলেও জানান মিজানুর রহমান।

 

বিষয়:উত্তরের মেয়র আনিসুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…