বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের উচিত ব্রিটেনের কাছ থেকে শিক্ষা নেয়া। গণভোটে হেরে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন উল্লেখ করে বলেছেন, সরকারেরও উচিত নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দেয়া।
কিছুদিন আগেই ব্রিটেনে গণভোটে ইউরোপীয় ইউনিয়নে না থাকার পক্ষেই বেশি রায় হয়েছে। গণভোটে হেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের ইফতার মাহফিলের আলোচনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ব্রিটেনের পদাঙ্ক অনুসরণের কথা বলেছেন।
কৃষিবিদদের ইফতার মাহফিলে বেগম জিয়া কৃষি নীতিমালা নিয়েও কথা বলেন ।
বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষিতে আরো জোড় দিতে হবে।







