চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের রায়কে ‘ফ্যানটাস্টিক’ বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৪, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোটাররা রায় দেওয়ার পর ব্রিটেনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করা ডোনাল্ড ট্রাম্প। এই রায়কে ‘ফ্যানটাস্টিক’ বলে উল্লেখ করেছেন মুসলিম  ও অভিবাসন বিরোধী এই মার্কিন ধনকুবের।

একটি গলফ কোর্সের উদ্বোধনের জন্য এখন স্কটল্যান্ডের টার্নবেরিতে রয়েছেন ট্রাম্প। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ তারা (ব্রিটেন) তাদের নিজ দেশকে ফিরে পেয়েছে। এটা দারুণ ব্যাপার।’

ট্রাম্প বলেন, জনগণ ক্ষুব্ধ, বিশ্বজুড়েই এই ক্ষোভ। তারা সীমান্ত নিয়ে ক্ষুব্ধ। বাইরে থেকে লোকজন দেশে ঢুকছে এবং দখল করে নিচ্ছে। যারা আসছে তাদের কেউ চেনেই না তারা কারা। জনগণ এরকম অনেক বিষয় নিয়ে ক্ষুব্ধ।’

গণভোটের প্রচারণার সময় ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষেই ব্রিটিশদের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। সেই বিষয়ে তিনি বলেন, আমি জানতাম এমন কিছুই ঘটতে যাচ্ছে। আমি মনে করি এটা একটা দারুণ ব্যাপার।’

ট্রাম্প ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া পক্ষে থাকলেও তার দুই কাউন্টার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাট নমিনি হিলারি ক্লিনটন এর বিপক্ষে ছিলেন।

ট্যাগ: ব্রিটেনে গণভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেপ্টেম্বরেই মিনি আইপিএল

পরবর্তী

এবার ব্রিটেন ছাড়ার ঘোষণা স্কটিশদের

পরবর্তী

এবার ব্রিটেন ছাড়ার ঘোষণা স্কটিশদের

গণভোট নিয়ে যা বললেন টিউলিপ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT