চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উইন্ডরাশ কেলেঙ্কারি’তে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
পদত্যাগ-ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড পদত্যাগ করেছেন। কারণ হিসেবে জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসী উৎখাতের লক্ষ্যমাত্রা বিষয়ে এমপিদের ‘অসাবধানতাবশত বিভ্রান্ত করেছেন’ তিনি।

প্রধানমন্ত্রী টেরেসা মে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ব্রিটেন থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেয়া ইস্যুতে কয়েকদিন ধরে বেশ চাপের মধ্যে ছিলেন অ্যাম্বার রাড। অবৈধ অভিবাসীদের বের করে দেয়া নিয়ে সরকারের পরিকল্পনা এবং এ বিষয়ে তার জ্ঞান ও বিভিন্ন ধরনের মন্তব্য নিয়ে নানাভাবে সমালোচিত হন তিনি।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে সরকারের সেই পরিকল্পনার কথাও প্রকাশ করা হয়। অভিযোগ তোলা হয়, অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বের করে দেয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

এমন লক্ষ্যমাত্রার অস্তিত্ব থাকা নিয়েই তীব্রভাবে সমালোচনার মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনা পরিচিতি পায় ‘উইন্ডরাশ কেলেঙ্কারি’ নামে।

এ ব্যাপারে জবাবদিহিতার জন্য সোমবারই হাউজ অব কমনসে বিবৃতি দেয়ার কথা ছিল মন্ত্রীর।

Reneta

একের পর এক বিতর্কিত মন্তব্যসহ বিভিন্ন সমালোচনায় চাপের মুখে থাকায় সোমবারই পদত্যাগ করতে বাধ্য হন অ্যাম্বার রাড।

পদত্যাগপত্রে তিনি এ ঘটনার সকল দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। জানিয়েছেন, সরকারের পরিকল্পনার ব্যাপারে তিনি সতর্ক ছিলেন না।

রাডকে বারবার পদত্যাগের আহ্বান জানানো ব্রিটিশ ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ান অ্যাবট অ্যাম্বার রাডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, রাড ঠিক কাজটাই করেছেন।

এছাড়া টেরেসা মে’কে ‘এই সংকটের নকশাকারী’ উল্লেখ করে অ্যাবট বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই কমনসের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে হবে, গত সপ্তাহে অ্যাম্বার রাডের পার্লামেন্ট ও জনগণকে ভুল পথে পরিচালিত করার ব্যাপারটি তিনি জানতেন কিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসী
শেয়ারTweetPin2

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT