চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রিটিশ-বাংলাদেশি আইএস যোদ্ধার নাগরিকত্ব বাতিল বৈধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আইএস-ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক

জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয়া ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা বৈধ বলে রায় দিয়েছেন সে দেশের হাইকোর্ট। এক ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকের নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়ে বুধবার এ রায় দেয়া হলো।

ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাজ্যে জন্ম হওয়া আশরাফ মাহমুদ ইসলাম ২০১৫ সালের এপ্রিলে মাত্র ১৮ বছর বয়সে জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়ার উদ্দেশ্যে পালিয়ে সিরিয়া চলে যান। ওই সময় তিনি ঢাকায় অবস্থিত একটি ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানে এ-লেভেলের শিক্ষার্থী ছিলেন।

এর শাস্তি হিসেবে ২০১৭ সালে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্র সচিব অ্যাম্বার রাড আশরাফের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। তিনি বলেন, ব্রিটিশ নাগরিকত্ব বাতিল মানে এই নয় যে আশরাফ ‘রাষ্ট্রহীন’ হয়ে যাচ্ছেন। তার বাংলাদেশি নাগরিকত্ব থেকেই যাচ্ছে।

আশরাফের পরিবারকে পাঠানো এক চিঠিতে অ্যাম্বার রাড ২০১৭ সালের জুলাইয়ে জানান, আশরাফের কর্মকাণ্ড যুক্তরাজ্যের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এ আশঙ্কায় তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আশরাফের বাবা আবদুল্লাহ ইসলাম ব্রিটিশ হাইকোর্টে মামলা করেন। তার আবেদন ছিল, বর্তমানে ২২ বছর বয়সী আশরাফকে যেন তার নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে যুক্তরাজ্যে ফিরিয়ে এনে ব্রিটিশ আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হয়।

আশরাফ বর্তমানে সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত একটি সামরিক কারাগারে বন্দী আছেন। সেখানে তার বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হলে জঙ্গিবাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও দেয়া হতে পারে। এই মৃত্যুদণ্ড থেকে ছেলেকে বাঁচাতে চান আবদুল্লাহ।

Reneta

গত বছরের মে মাসে আবদুল্লাহ ইসলাম ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে ছেলের কাছ থেকে একটি চিঠি পান। সেখান থেকেই তিনি জানতে পারেন আশরাফকে অন্য আরও কয়েকজন আইএস যোদ্ধার সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে।

চিঠিতে আশরাফ বাবাকে বলেছিলেন: ‘প্লিজ আমাকে সাহায্য করার জন্য যা করার দরকার করো, যার সঙ্গে যোগাযোগ করতে হয় করো। আমি এখানে চার মাস হয় আছি এবং কেউই জানি না এখানে কী হচ্ছে।’

কিন্তু বুধবার মামলাটিকে ‘নো মেরিট’ আখ্যা দিয়ে খারিজ করে দেন বিচারপতি পেপারঅল। মামলার রায়ে তিনি বলেন, আশরাফ সিরিয়ায় বন্দী আছেন। মধ্যপ্রাচ্যে তিনি বিচারের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছেন এবং বিচারে তার মৃত্যুদণ্ড হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ সবকিছুর জন্য আশরাফের নিজের কর্মকাণ্ডই দায়ী। তিনি স্বেচ্ছায় সিরিয়া গিয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন।

‘এক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব শুধু তার নাগরিকত্বটাই কেড়ে নিয়েছেন। আশরাফ যত বিপদে আছেন তার কোনোটিই এ সিদ্ধান্তের কারণে নয়। বরং সবকিছুই হচ্ছে আইএসের বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ডে তার সম্পৃক্ত থাকার সন্দেহে,’ বলেন আদালত।

বিচারপতি বলেন, আশরাফের জন্ম হয়েছিল লন্ডনে। স্বাভাবিক জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব সুবিধাই তিনি পেয়ে এসেছেন, ব্যারিস্টার বাবা এবং মায়ের সঙ্গে থাকতেন তিনি।

কিন্তু বাবার এত যত্ন ও নজরদারির পরও আশরাফ সিরিয়া পালিয়ে যান এবং তার এক মাস পর তার পরিবার টের পায় যে তিনি আইএসে যোগ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইএস জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT