চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ এমপিদের বিপুল ভোটে ব্রেক্সিট প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের পার্লামেন্টে ৩৮৪ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ বা ব্রেক্সিট প্রস্তাব পাস হয়েছে।

সরকারের উত্থাপিত ইউরোপিয়ান ইউনিয়ন ‍বিলের পক্ষে পার্লামেন্টের লেবার নেতৃত্বসহ ৪৯৮ জন ভোট দিয়েছেন। এর বিপক্ষে ভোট পড়েছে ১১৪টি।

ভোটের এই ফলাফলের ভিত্তিতে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হওয়া বা ‘ব্রেক্সিট’ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে পারবেন।

লেবার পার্টির বেশিরভাগ এমপি ব্রেক্সিটের পক্ষে থাকলেও দলটির ৪৭জনসহ টোরি পার্টির সাবেক-চ্যান্সেলর কেন ক্লার্কও নিজেদের আগের মত থেকে সরে গিয়ে ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। এছাড়া এসএনপি, প্লেইড সিমরু এবং লিবারেল ডেমোক্র্যাটরাও ব্রেক্সিট বিলের বিপক্ষে ভোট দেন।

এর ফলে ব্রেক্সিট প্রস্তাবনা আইনে পরিণত হওয়ার আগেই হাউজ অব কমনস ও হাউজ অব লর্ডসে আগের চেয়ে আরও বেশি সমালোচনা ও যাচাই-বাছাইয়ের মুখে পড়ছে।

এই ভোটের পর প্রধানমন্ত্রী টেরেসা মে’কে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০-এর পক্ষে আলোচনা উত্থাপন এবং সংশ্লিষ্টদের ইইউ’র সঙ্গে আলোচনা শুরুর জন্য।

Reneta

ভোটের আগে টানা দু’দিন এমপিরা ব্রেক্সিটের ওপর বিতর্কে অংশ নেন। গত বছরের জুনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের প্রেক্ষিতে বিতর্কটি অনুষ্ঠিত হয়।

আগামী সপ্তাহে ব্রেক্সিট বিলটি হাউজ অব কমনসে তোলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT