চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ আশঙ্কা উড়িয়ে দিলো ডিএমপি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৭:৩৪ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের উপর নতুন করে হামলার বিষয়ে ব্রিটিশ আশঙ্কা উড়িয়ে দিয়েছে পুলিশ। ডিএমপি বলেছে, বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, নতুন করে বাড়তি সতর্কতা নেওয়ার মতো পরিস্থিতি নেই।

গুলশান, বনানী ও বারিধারা কূটনীতিক অঞ্চলে আগেই নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল উইপন এন্ড ট্যাকটিস (সোয়াট) দল। ওই এলাকায় বাড়তি নিরাপত্তা দৃশ্যমান করতে বিকেলে নিরাপত্তা মহড়ায় অংশ নেয় বিশেষ পোশাকে টহল পুলিশ ও আর্মড পুলিশ ব্যটালিয়ান।

সেসময় নিরাপত্তা বিষয়ে অবস্থান তুলে ধরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান। ইতালির নাগরিক টাভেলা সিজার হত্যা মামলার তদন্ত নিয়েও কথা বলেন তিনি।

দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকলেও সিসি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও আলামত সমন্বয় করে খুনিদের অবয়ব দাঁড় করানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

পশ্চিমাদের ওপর বড় ধরনের হামলা ঘটতে পারে বলে যুক্তরাজ্য শুক্রবার যে আশঙ্কা প্রকাশ করেছে এক্ষেত্রে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান বলেন, আমাদের কাছে এই মুহুর্তে কোনো তথ্য নেই। যেটা আপনি বললেন সেটা আমরা শুনেছি।

আরও বাড়তি সতর্কতা অবলম্বনের মতো পরিস্থিতি এখানে বিরাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, এরপরেও আমরা বাড়তি সতর্কতা দিচ্ছি যাতে তারা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের দৈনন্দিন কাজ করতে পারে।

Reneta

শেখ মারুফ বলেন, মামলার তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে। বলার মতো অগ্রগতি আমাদের নেই এখনো। হত্যাকাণ্ড কারা, কেনো, কিভাবে ঘটাতে পারে এবং ঘটিয়েছে এ বিষয়গুলো নিয়েই আমাদের তদন্তের সদস্যদের আলাদা আলাদা দায়িত্ব দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিবিদেশী খুনবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT