আন্তর্জাতিক

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদের ছবি, তিনি একটি সুইটের জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ একটি অফিসের বাইরে দাঁড়িয়ে আছেন, তিনি একটি সুইটের জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের পর তার মন্ত্রিসভা পুনর্গঠনের সময়ই আচমকা এ পদত্যাগের ঘোষণা এল।

রাজস্ব বিভাগের চীফ সেক্রেটারি রিশি সুনাকে জাভিদের স্থলাভিষিক্ত করা হয়েছে। জনসন জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে অর্থমন্ত্রী নিযুক্ত করেছিলেন।

প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে জল্পনার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগের পর সাজিদ বলেন, প্রধানমন্ত্রী আমার টিম থেকে একজনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের অনৈতিক নির্দেশ মানতে পারেননা।

জাভিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী জাভিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের জায়গায় প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন, যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। কিন্তু জাভিদ তা মানেননি।

বিষয়:সাজিদ জাভেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…