চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পুরো পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫২টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা, সমাবশে ও গণজমায়েত। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ নিয়ে শহরজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশের ডাক দেয়। অপরদিকে ছাত্রলীগও একই স্থানে ও সময়ে পাল্টা কর্মসূচী ঘোষণা করে।

এছাড়াও শুক্রবার দুপুরে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ তিন নেতা জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT