চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল থেকে আনা অবশিষ্ট গম বিতরণে নিষেধাজ্ঞা

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
২:০৩ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

ব্রাজিল থেকে আমদানি করা অবশিষ্ট ২০ হাজার টন গম আর বিতরণ না করতে মৌখিক নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে আমদানি করা গম নিয়ে হাই কোর্টের দেওয়া রায় দুই সপ্তাহের জন্য স্থগিত করে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আপিল বিভাগ।

ব্রাজিল থেকে আমদানি করা নিম্নমানের গম আমদানি ও সরবরাহের অভিযোগ নিয়ে গত ২৮ জুন রিট করেছিলেন এক আইনজীবী। শুনানি শেষে সেই গম মানুষের খাওয়ার উপযোগী কি-না, সে বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট।

এর পরিপ্রেক্ষিতে দেওয়া প্রতিবেদনে বলা হয়,  ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযুক্ত বলে খাদ্য অধিদপ্তর প্রত্যয়ণ করেছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পর্যবেক্ষণ দিয়ে রায় দেন হাইকোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা গম নিতে কাউকে বাধ্য করা যাবে না। আর কেউ ফেরত দিতে চাইলেও নিতে হবে।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২৬ জুলাই পর্যন্ত রায় স্থগিত করে পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়। শুনানির সময় গম নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল আমদানি করা গমের বিষয়ে বক্তব্য রাখার সময় প্রধান বিচারপতি বলেছেন, এই আমদানি করা পচা গম মানুষকে খাওয়ানো হবে কি-না।

Reneta

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনার পর কতটুকু গম অবশিষ্ট আছে তা জানতে চান প্রধান বিচারপতি।

এরপরই অবশিষ্ট ২০ হাজার টন গম বিতরণ না করতে আদেশ দেয়া হয়। শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ।

আমদানি করা দুই লাখ পাঁচ হাজার ১২৮ মেট্রিক টন গমের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগগমব্রাজিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‌ ‌’ট্রান্সপোর্টার’ স্টেথামের জন্মদিন আজ

পরবর্তী

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতির অবনতি

পরবর্তী

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতির অবনতি

সৌর বিদ্যুত প্রকল্পে বিশ্বব্যাংক দেবে সাড়ে ৮ কোটি টাকা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT