চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রাজিলের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। রিও ডি জেনেরিও’র বেসরকারি মালিকানাধীন বাদিম হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ভবনে ধোঁয়ার ব্যাপকতায় রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে। সরিয়ে নেয়ার আগে হাসপাতালের নিকটস্থ সড়কে রাখা হয় তাদের। এদের মধ্যে অনেক গুরুতর রোগীও ছিলেন।

হাপসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, আগুন লাগার পর হাসপাতালে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। রোগীরা ফায়ার সার্ভিস কর্মীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অনেকে ভবন থেকে লাফ দিতে চেয়েছিলে। অনেক ধোঁয়া ছিল সেখানে।

পরে স্থানীয় সময় রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT